Partha Chatterjee-Jyotipriya Mallick: ‘পাকা ছেলেপুলে সব, সাহস কম না’, জেলে পার্থ-জ্যোতিপ্রিয়কে আবির দিতে গিয়ে বিপাকে বন্দিরা, রেগে লাল দুই প্রাক্তন মন্ত্রী

গত দু’দিন ছিল দোল-হোলি অর্থাৎ রঙের উৎসব। এই সময় একে অপরকে রাঙিয়ে দেওয়ার সময়। কিন্তু এই রঙ খেলতে গিয়েই বেজায় বিপাকে পড়লেন প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা। ওই জেলে বন্দি প্রাক্তন দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিককে (Partha Chatterjee-Jyotipriya Mallick) আবির দিতে গিয়েছিলেন বাকি বন্দিরা। আর তাতেই বেঁধে গেল বড়সড় গোলমাল।

কী ঘটেছে ঘটনাটি?

সূত্রের খবর, দোলের দিন সকালে কয়েকজন বন্দি পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিককে (Partha Chatterjee-Jyotipriya Mallick) আবির দিতে যান। তারা তাদের দোলের শুভেচ্ছা জানিয়ে কপালে আবিরের টিকা দিতে যান। সেই সময়ই ক্ষেপে ওঠেন দুই প্রাক্তন মন্ত্রীই। পার্থ তো বলে বসেন, “এখান থেকে কী যাবি, পাকা ছেলেপুলে সব, সাহস তো কম না”। আর অন্যদিকে জ্যোতিপ্রিয় বলেন, “ভাই ভালো কথায় বলছি, মনমেজাজ ভালো নেই। দয়া করে এখান থেকে যা”।

কিন্তু বন্দিরা তো সেকথা শুনতে নারাজ। তারা দুই প্রাক্তন মন্ত্রীকে (Partha Chatterjee-Jyotipriya Mallick) আবির দিয়েই যাবেন। বন্দিরা বলেন, “দোলের দিন একটু আবির খেলা হবে না? মন খারাপ হলে কী চলবে”? কিছু বন্দি আবার গানও জুড়ে দেন, “খেলব হোলি রঙ দেব না”। আর এতেই তিতিবিরক্ত হয়ে যান দুই নেতা। বন্দিরা আর তাদের না ঘাঁটিয়ে চলে যান সেখান থেকে।

চিৎকার শুনে কারারক্ষীরা ছুটে এলে তাদের সামনেই ক্ষোভ জাহির করেন পার্থ ও বালু (Partha Chatterjee-Jyotipriya Mallick)। প্রাক্তন মন্ত্রীকে শান্ত করেন কারারক্ষীরা। বলেন, “আপনারা শান্ত হন, মারা দেখছি ব্যাপারটা”। একটা শুনে চুপ হয়ে যান দুজনেই।

সূত্রের খবর, এদিন বালুর চোখে দেখা যায় জল। দুই প্রাক্তন মন্ত্রীই (Partha Chatterjee-Jyotipriya Mallick) যখন ক্ষমতায় ছিলেন সর্বোপরি জেলের বাইরে ছিলেন, তখন এই দোলের দিনে দলীয় কর্মীরা তাদের ঘিরে থাকতেন। সেকথাই হয়ত ভাবছিলেন দু’জনেই। কিন্তু সেসব এখন অতীত। এখন তারা দু’জনেই জেলবন্দি।

প্রসঙ্গত, জ্যোতিপ্রিয় মল্লিক বেশ অসুস্থ। একাধিকবার জামিনের আবেদন করলেও, তা খারিজ হয়ে গিয়েছে বারবার। সমাজে তাদের ভাবমূর্তি নষ্ট হয়ে গিয়েছে। তারা যে দোষী, তা এখনও প্রমাণ হয়নি ঠিকই কিন্তু তদন্ত চলছে। ফলে জেলের অন্ধকার কুঠুরিতেই কাটছে নানান উৎসবের দিনগুলিও। মনে অশান্তি দু’জনের। আর এসবের মধ্যে বাকি বন্দিরা আবির দিতে এলে মেজাজ হারান দুজনেই।

RELATED Articles