‘কী কাজ করেছে ও, ঘাটালের মানুষকে তো সারা বছর জলের মধ্যেই থাকতে হয়’, ভোট আবহে ফের ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দেবকে নিশানা দিলীপের

Dilip Ghosh attacked Dev: শুরু হয়েছে লোকসভা নির্বাচন। গতকাল, শুক্রবার ছিল দ্বিতীয় দফার ভোট। এখনও বাকি ৫ দফা। এই ভোট আবহে সমস্ত রাজনৈতিক দলের নেতারাই প্রচারে ব্যস্ত। প্রচারে গিয়ে নানান প্রার্থীরাই একে অপরকে শানাতে ছাড়ছেন না। এবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে নিশানা করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh attacked Dev)

কী বললেন দিলীপ (Dilip Ghosh attacked Dev)?

২০১৪ সাল থেকে ঘাটালের সাংসদ দেব। দিলীপ ঘোষের কথায়, এই ১০ বছরে ঘাটালের জন্য কিছুই করেন নি দেব। দিলীপের কথায়, “শুধুমাত্র ওই এলাকার ছেলে বলেই মানুষ ওকে ভোট দিয়ে দেয়। ওই এলাকার মানুষকে সারা বছর জলের মধ্যে থাকতে হয়। বৃষ্টি নেই, তবু ঘাটালের মানুষকে বছরে দু’বার বন্যায় ভাসতে হয়” (Dilip Ghosh attacked Dev)

এরপরই দিলীপের (Dilip Ghosh attacked Dev) প্রশ্ন, “দেবের ভাঁওতাবাজির জবাব এবারে দেবে মানুষ। ও আর জিততে পারবে না। দেব দু’বার  জিতে ঘাটালের মানুষের জন্য কী কাজ করেছে”?

এই বিষয়ে যদিও এখনও পর্যন্ত দেবের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বারবারই দেবকে খোঁচা দিতে শোনা যায় বিজেপি নেতাদের (Dilip Ghosh attacked Dev)। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও এই ইস্যুকে হাতিয়ার করেই প্রচার চালাচ্ছেন। বিঁধতে ছাড়ছেন না দেবকে। দেব যদিও বলেছেন, কেন্দ্রের টাকা না দেওয়ার কারণেই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করা সম্ভব হয়নি। রাজ্য সরকার এই মাস্টারপ্ল্যানের টাকা দেবে বলে জানিয়েছে।

এদিন সন্দেশখালিতে শাহজাহানের ডেরা থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধারের ঘটনা নিয়েও মন্তব্য করেন দিলীপ। বলেন, “এই শাহজাহান যখন সিপিএমে ছিল তখন পিস্তল নিয়ে ঘুরতো, এখন আবার বিদেশি অস্ত্র বেরুচ্ছে। বাংলা সন্ত্রাসবাদীদের গড় হয়ে গেছে। এখানে পুলিশের কোনও কাজ নেই। তাই অস্ত্র উদ্ধারের জন্য কম্যান্ডো নামাতে হচ্ছে, ভোট করার জন্য সিআইএসএফ আনতে হচ্ছে”।

RELATED Articles