সৌমিত্রর পদত্যাগের টালবাহানা নিয়ে তোপ দিলীপের! জোকার, অর্বাচীন বলে কটাক্ষ বিজেপি সাংসদকে

পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে বেশ বিড়ম্বনাতেই পড়লেন বিজেপির যুব মোর্চা রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। তাঁকে কার্যত হুঁশিয়ারি শানিয়ে নানাভাবে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ‘জোকার’, ‘অর্বাচীন’ বলে সৌমিত্রকে তোপ দাগলেন দিলীপ ঘোষ।

এই বিষয়ে সৌমিত্রর মন্তব্য, “আমার কিছু বলার নেই। তবে যাঁরা দলের ক্ষতি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভাল হয়”।

আসল ঘটনাটি কী?

আসলে, গত বুধদবার দুপুরে সৌমিত্র ফেসবুক লাইভে এসে পদত্যাগের ইচ্ছা প্রকাশের পাশাপাশি দিলীপবাবুকে নানান কটাক্ষও করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও নানান আক্রমণ শানান। তবে রাতের দিকে তিনি আবার একটি পোস্ট করে নিজের পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সৌমিত্রর এমন কার্যকলাপ সম্পর্কে গতকাল বৃহস্পতিবার দিলীপ ঘোষ মন্তব্য করেন, “এক জন যুব নেতার এই ধরনের অর্বাচীন কাজ করাটা খুব স্বাভাবিক। বিজেপিতে এসেছেন (তৃণমূল থেকে), বুঝতে সময় লাগছে, বুঝে যাবেন। প্রথম প্রথম ছোটদের দোষ মাফ করে দিই আমরা”।

এরপরই দিলীপবাবু রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, “কারও যদি বয়সের সঙ্গে পরিপক্কতা না আসে, তারও ব্যবস্থা দলে আছে। সব ব্যবস্থা হবে। পাগলামির একটা সীমা থাকে! দলের জন্য কেউ অপরিহার্য নয়। এ রকম চলতে থাকলে দল ছেড়ে দেবে, সমাজও এক দিন তাঁকে ছেড়ে দেবে”।

এখানেই শেষ নয়, এদিন সৌমিত্রকে নানান কথা দ্দিয়ে কটাক্ষও করেন দিলীপ ঘোষ। বলেন, “রাজনীতিতে জোকারদের গুরুত্ব থাকে সব সময়! কিন্তু নিজের ওজন কমানো ঠিক নয়। তাঁকে দল যে মর্যাদা দিয়েছে, তা রক্ষা করা উচিত”।

আরও পড়ুন- ৭৫ বছরের পুরনো কৌশল দিয়েই ২০২৪-এর লোকসভায় বাজিমাত করতে চাইছেন মোদী, শাহ্’কে দেওয়া হল গুরুত্বপূর্ণ দায়িত্ব

আবার এরই মধ্যে বিজেপির যুব মোর্চার এক নেতা এবং মহিলা মোর্চার এক নেত্রীও তৃণমূল থেকে বিজেপিতে আসা কিছু নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হন।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়ার পরিপ্রেক্ষিতে গত বুধবার বাবুল সুপ্রিয় ফেসবুকে লেখেন, “ধোঁয়া থাকলেই আগুন থাকে”। তবে তাঁর এই মন্তব্যকে ভালোভাবে নেননি দিলীপবাবু। এরপর বাবুল তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, “ধোঁয়া এবং আগুন বলতে গুজব ওড়ার কথা বলেছি। বিজেপির অন্দরে আগুন লেগেছে, এমন বলিনি”।

RELATED Articles