তৃণমূল হাথরসে ‘নাটক’ করতে গেছে! যাদের সিবিআইতে ভরসা নেই,তাদের ভগবানেও ভরসা নেই! বক্তব্য দিলীপের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) নিজে যেতে পারেননি যোগীর রাজ্যে। কিন্তু হাথরাস গণধর্ষণ (Hathras Gangrape) ও নির্যাতিতার মৃত্যু কাণ্ডে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) সহ চারজনের একটি প্রতিনিধিদলকে তিনি উত্তরপ্রদেশে পাঠিয়েছিলেন। কিন্তু নির্যাতিতার বাড়ি পর্যন্ত পৌঁছাতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়তে হয় তৃণমূলের প্রতিনিধি দলকে।

গতকালের পথ আন্দোলনে যে ঘটনার তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর আজ তৃণমূলের উত্তরপ্রদেশে যাত্রাকে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তমলুকের মাটিতে দিলীপ বলেন, উত্তরপ্রদেশের হাথরসের ঘটনায় সর্বোচ্চ আইনি পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার। যেখানে কিছু হলেই বিরোধীরা সিবিআই তদন্তের দাবি তোলে, সেখানে যোগী সরকার নিজে থেকেই হাথরসের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এবার যাদের সিবিআইতে ভরসা নেই,তাদের ভগবানেও ভরসা নেই। তৃণমূল ওখানে নাটক করতে গিয়েছে। রাজ্য়ে এখন ‘মা মাটি মানুষের’ যাত্রাপালা উঠে গেছে। তাই উত্তরপ্রদেশে গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।

দিলীপের সুরেই গলা মিলিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy)। তাঁর দাবি, উত্তরপ্রদেশে গিয়ে তৃণমূল যা করেছে বাংলায়ও আকছার এমনই ঘটনা মানুষ দেখতে পায়। এদিন কলকাতা বিমানবন্দরে মুকুল রায় বলেন, পশ্চিমবঙ্গের কোথাও শাসক দল বাদে কোনও রাজনৈতিক দল প্রতিবাদ করতে গেলে কীভাবে আটকানো হয়, তা সবার অজানা নয়। এদিকে শুক্রবার হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে ডেরেক ও ‘ব্রায়েনের নেতৃত্বাধীন দলকে আটকানো হয়। উত্তরপ্রদেশের পুলিশ ডেরেককে ফেলে দেন বলে অভিযোগ করেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংসদ।

RELATED Articles

Leave a Comment