মমতার রাজ্যে নিরাপত্তাহীন জে পি নাড্ডা, গাফিলতি পুলিশের, অভিযোগ জানিয়ে অমিত শাহকে চিঠি দিলীপ ঘোষের

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বাংলায় পা রাখার পর থেকেই তাকে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। কিন্তু এই বিষয়ে একেবারেই উদাসীন রাজ্যের পুলিশ প্রশাসন। নাড্ডার রাজ্য সফরে তাঁর জন্য উপযুক্ত পুলিশি নিরাপত্তা নেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রাজ্য প্রশাসনের এই গাফিলতির অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন দিলীপ ঘোষ।

গতকালই দু’দিনের বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রাজ্যে ঢোকার পর থেকেই তাকে একাধিকবার নিশানা করা হয়েছে। কখনও তাকে কালো পতাকা দেখিয়ে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে তো কখনও চলেছে তাঁর গন্তব্যস্থলে রাস্তা অবরোধ।

মমতার রাজ্যে নিরাপত্তাহীন জে পি নাড্ডা, গাফিলতি পুলিশের, অভিযোগ জানিয়ে অমিত শাহকে চিঠি দিলীপ ঘোষেরমমতার রাজ্যে নিরাপত্তাহীন জে পি নাড্ডা, গাফিলতি পুলিশের, অভিযোগ জানিয়ে অমিত শাহকে চিঠি দিলীপ ঘোষের

গতকাল কলকাতায় পা রাখার পর নাড্ডা যান হেস্টিংস-এ বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধনে। সেখানে যাওয়ার পথে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে দিলীপ ঘোষ বলেন, “পুলিশি নিরাপত্তায় ঢিলেমি ছিল। বলতে গেলে কোনও পুলিশ ছিলই না। বিক্ষোভকারীদের আটকানোর বা সরানোর কোনও চেষ্টা করেনি পুলিশ”। বিক্ষোভকারীদের হাতে বাঁশ, লাঠি ছিল বলে জানান তিনি। চিঠিতে দিলীপবাবু স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন যাতে তিনি এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেন।

কিন্তু এদিকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নাকোচ করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “কোথাও বাঁশ, লাঠি নিয়ে বিক্ষোভ দেখানো হয়নি। পুলিশি ঢিলেমির অভিযোগ থাকলে রাজ্যের স্বরাষ্ট্র দফতরে জানানো উচিত। কেন্দ্রকে চিঠি কেন”। তিনি এও প্রশ্ন রাখেন যে, “এও জায়গা থাকতে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় কেন সভা করতে গেলেন তিনি?”

প্রসঙ্গত, গতকাল বুধবার, বেলা ১২টার সময় কলকাতা বিমানবন্দরে নামেন জে পি নাড্ডা। এরপর ১টার সময় তাঁর হেস্টিংসে বিজেপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধনের কথা ছিল। সেই অনুযায়ী যাওয়ার সময়েই নাড্ডার গাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে, আজ ডায়মন্ড হারবার যাওয়ার পথেও নাড্ডার গাড়িতে হামলা করা হয়। গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর ও লাঠি, ভাঙচুর করা হয় কাঁচ।

RELATED Articles