তৃণমূলের জাগো বাংলায় ‘কোণঠাসা’ দিলীপের ভূয়সী প্রশংসা, ভোট-লড়াইয়ের কাহিনীকে সম্মান, বিজেপি নেতাকে দলের টানার চেষ্টা ঘাসফুল শিবিরের?

তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় এবার স্থান করে নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুধু জায়গাই নয়, তৃণমূলের এই মুখপত্রতে দিলীপ ঘোষের সম্পর্কে একাধিক প্রশংসামূলক মন্তব্য উঠে এল। দিলীপ ঘোষের ভোটের লড়াইকে সম্মান জানিয়ে তৃণমূল মুখপত্রতে লেখা হল, ‘ভোটের লড়াইয়ে সফল দিলীপ ঘোষ’।

এখানেই শেষ নয়, বর্তমানে দিলীপ ঘোষকে ‘কোণঠাসা’ করার চেষ্টা করছে গেরুয়া শিবির। এমনও দাবী উঠল জাগো বাংলায়। বিজেপি নেতার প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল মুখপত্র। এখান থেকেই এবার প্রশ্ন উঠেছে যে দিলীপ ঘোষকে নিয়ে কী অন্যরকম কিছু ভাবছে ঘাসফুল শিবির? যদিও এই সম্পাদকীয়তে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই লেখা হয়েছে। তবে বিজেপিকে নানানভাবে আক্রমণ করলেও, এর মাঝে দিলীপ ঘোষকে আলাদা করেই সমীহ করা হয়েছে সম্পাদকীয়তে।

সম্পাদকীয়তে বলা হয়েছে যে দিলীপ ঘোষকে ‘কোণঠাসা’ করার চেষ্টা করা হচ্ছে। আর এর জন্য অমিত মালব্য, সুকান্ত মজুমদারদের কড়া সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, আড়াই-তিন বছর রাজনীতিতে এসেই সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হয়েছেন। আর তারপরই ‘ধরাকে সরা জ্ঞান’ করছেন। দিলীপ ঘোষের পিছনে ‘হাত ধুয়ে লেগে’ পড়েছেন। এদিকে তাঁর ভোটে জেতার ক্ষমতা নেই।

তৃণমূলের জাগো বাংলায় ‘কোণঠাসা’ দিলীপের ভূয়সী প্রশংসা, ভোট-লড়াইয়ের কাহিনীকে সম্মান, বিজেপি নেতাকে দলের টানার চেষ্টা ঘাসফুল শিবিরের?

এও বলা হয়েছে যে বিজেপি আজ পর্যন্ত শুধু ভোটে জেরেই এসেছে বাংলায়। কিন্তু তাঁর প্ররোচনাতেই কাজ করেছেন অমিত মালব্য। এর পাশাপাশি নাম না নিয়েই শুভেন্দু অধিকারীকেও কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। এও দাবী করা হয়েছে যে দিলীপ ঘোষকে কোণঠাসা করার প্রতিযোগিতায় নেমেছেন শুভেন্দুও।

এসবের মধ্যেই ফের একবার দিলীপ ঘোষের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উস্কে উঠেছে। কিছুদিন আগেই বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় দাবী করে বলেছিলেন যে দিলীপ ঘোষ নাকি তৃণমূলে যোগ দিতে চেয়েছিলেন। ভোটের আগে ও পরে তিনি যোগাযোগও করেছিলেন তৃণমূলে, এমনও দাবী করেন সৌগত রায়।

যদিও সেই দাবী ফুঁৎকারে উড়িয়ে দিলীপ বলেছিলেন, “কাকে বলেছি, কখন বলেছি, উনি বলুন। ওনাকে বলেছি কি যে আমাকে পার্টিতে নিন! নাকি উনি বিজেপিতে আসতে চাইছিলেন”। কিন্তু এবার জাগো বাংলায় দিলীপ ঘোষের এমন প্রশংসার পর ফের যেন একবার দিলীপ ঘোষের দলবদলের জল্পনাকেই উস্কানি দিল।

RELATED Articles