‘সব পিচেই খেলতে পারি’, বিতর্কের জেরে বেশ সাবধানী দিলীপ, কী প্রসঙ্গে উঠল এমন কথা?

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই লাগু হয়ে গিয়েছে ভোটের আচরণ বিধি। এরই মধ্যে নানান রাজনৈতিক দলের নেতারাই নানান কর্মকাণ্ড কর বা বেফাঁস মন্তব্য করে পড়ছেন বিতর্কে। আর এর জেরে কমিশনের কাছে যাচ্ছে নালিশও। ফলে হতে হচ্ছে শোকজ। এমন আবহে এবার বেশ সাবধানতা অবলম্বন করেই চলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)

লোকসভা ভোটে বর্ধমান-দুর্গাপুর থেকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। কিন্তু প্রার্থী ঘোষণার পর ভোটের প্রচারে বেরোতেই বেশ বিপাকে পড়েন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্যের জেরে বিতর্কে জড়াতে হয় তাঁকে। নির্বাচন কমিশনের তরফে শোকজ করা হয়েছে দিলীপকে (Dilip Ghosh)। সেই কারণে এবার বেশ সতর্কতার সঙ্গেই মন্তব্য করছেন তিনি।

আজ, শনিবার সকালে বর্ধমানের ব্রিজ মাঠে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই মাঠে ব্যাট হাতে নিয়ে ছক্কা হাঁকালেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “যে কোনও পিচেই খেলতে পারি”। তবে এদিন কোনও ধরণের কোনও বিতর্কমূলক বা রাজনৈতিক প্রসঙ্গে গেলেন না তিনি।  

এদিন প্রাতঃভ্রমণ শেষে রেলকর্মী মুক্ত মেটের গান শুনলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দরাজ প্রশংসাও করলেন বিজেপি প্রার্থী। গান শুনিয়ে বেজায় খুশি মুক্তো মেটে। তিনি বলেন, “সকালে মাঠে যাওয়া ও গান শোনা এতো ভালো মনের পরিচয়”। রেলে চাকরির পাশাপাশি তিনি গানবাজনাও করেন। রীতিমত মুক্তো মেটে পেশাদার গায়ক।

সকালে হাঁটতে যাওয়া, চা খাওয়া আর চায়ে পে চর্চা, এ সবকিছুই দিলীপ ঘোষের (Dilip Ghosh) পুরনো পরিচয়। এমন ভাবেই তাঁকে চিনে এসেছে মানুষ। এবার বর্ধমানে গিয়েও এর অন্যথা হল না। শুধু বিতর্কটা বাদ। বিতর্কে জড়ানো নিয়ে শুধু বললেন, কমিশনের শোকজের জবাব নিজের মতো করে ঠিক দিয়েছেন তিনি।

RELATED Articles