পর্দায় আসছে পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) নতুন কাজ চমকিলা। ইমতিয়াজ আলী পরিচালনায় চমকিলায় কাজ করবেন দিলজিৎ দোসাঁঝ ও পরিণীতি চোপড়া। বড় পর্দায় নয় নেটফ্লিক্সে আসছে এই জুটির কাজ। ছবিটি মুক্তি পাবে ১২ এপ্রিল। এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান, এই ছবিতে সমস্ত গানের কথা লিখেছেন ইরশাদ কামিল। তামাশা ছবির প্রায় ৯ বছর পর আবার এক ছবিতে কাজ করেছেন রহমান ইরশাদ ইমতিয়াজ।
জানা গেছে, অমর সিং চমকিলার চরিত্রে অভিনয় করেছেন পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পরিণীতি চোপড়াকে (Parineeti Chopra) । সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চ হয়েছে। অমর সিং এর জীবন কাহিনী সুন্দরভাবে ট্রেলার এই ফুটিয়ে তুলেছেন ইমতিয়াজ আলী। সিনেমার গল্পে, সকলের সাথে লড়াই করে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে সুনাম অর্জন করেছিলেন চমকিলা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নোংরা গান শ্রোতাদের শোনান। তার গান মোটেই শ্রুতি মধুর হয় না। কোন মন্তব্যইটাকে নিজের কাজে রুখতে পারেনি। অল্প বয়সেই নিজের পায়ের তলার মাকে শক্ত করেছিলেন এই প্রয়াত গায়ক।
এমনকি পাঞ্জাবের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্তব শিল্পীদের মধ্যে চমকিলা ছিলেন অন্যতম। তার সুরের জাদুতেই বাড়ে তার জনপ্রিয়তা। জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। জনপ্রিয়তার শিখরে পৌঁছতে পৌঁছাতে, চারপাশে বেড়ে ওঠে তার শত্রুও। প্রয়াত গায়কের জীবন সংগ্রামের কাহিনী দেখানো হয়েছে সিনেমায়। জানা গেছে, বিয়ের পর স্ত্রীয়ের সঙ্গে মঞ্চ মাতাতেন এই তারকা দম্পতি। সেই জনপ্রিয়তাতেই ফুলে ফেঁপে উঠেছিল তাদের সংসার।
জানা যায় ১৯৮৮ সালে যখন অমর সিং ও তাঁর স্ত্রী একসঙ্গে পারফর্ম করতে যাচ্ছিলেন। সে সময়ে বাইক আরোহী তাদের ঘিরে ফেলে, তার ওপর গুলিবর্ষণ করে। ঘটনায় দুজনেই ওই এলাকায় প্রাণ হারান। মৃত্যুকালে অমর সিং চমকিলার বয়স ছিল মাত্র ২৭ বছর। আগামী ১২ ই এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি। ট্রেলার প্রকাশ্যে আসতেই, উৎসাহিত দর্শকেরা। এখন দেখার ছবিটি কত দর্শকের মন জয় করতে পারে।
উল্লেখ্য, পলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল পরিণীতি চোপড়া (Parineeti Chopra) নাকি গর্ভবতী। সেই জল্পনা উসকে দিল পরিণীতি নিজেই। চানকিলা ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পরিনীতি একটি কাফতান ড্রেস পড়ে এসেছিলেন। তাতেই আরও গুজব রটে। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্প লুকানো নিয়ে একটি মিমস শেয়ার করেছেন। এখনও সবকিছু ধোঁয়াশাতেই রয়ে গেছে।





