Skip to content
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল
হোমপেজ খবর কলকাতা পশ্চিমবঙ্গ দেশ বিনোদন খেলা অফবিট লাইফ স্টাইল জ্যোতিষশাস্ত্র রাশিফল ভাইরাল
  • Home
  • West Bengal
  • হরির লুঠ নাকি! মমতার দেওয়া দুর্গাপুজোর অনুদানের টাকা ঢুকেছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে, কী সাফাই দিলেন তৃণমূল নেতা?
Donation Money for Durga Puja has been Credited to TMC Councilor Husband Account, Donation, money, Durga Puja, TMC Councilor's Husband, other account, BJP Leader, allegation

হরির লুঠ নাকি! মমতার দেওয়া দুর্গাপুজোর অনুদানের টাকা ঢুকেছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে, কী সাফাই দিলেন তৃণমূল নেতা?

Tina
05/08/2024
Share This Article

Donation Money for Durga Puja has been Credited to TMC Councilor Husband Account: পুজোর অনুদান নিয়ে বিতর্কের এমনিতেই অন্ত নেই। এই বছর আবার অনুদানের টাকা বাড়িয়ে ৮৫ হাজার করায় তা নিয়েই বেজায় চর্চা হতে থাকে। এমন দান খয়রাতি নিয়ে যখন বিরোধীরা সরব সেই সময় এল আরও এক বিতর্কমূলক খবর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দেওয়া পুজোর অনুদানের টাকা পুজো কমিটির অ্যাকাউন্টে নয়, ঢুকেছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর অ্যাকাউন্টে (Donation Money for Durga Puja has been Credited to TMC Councilor Husband Account)। আর তা নিয়ে শুরু বিতর্ক।  

ঘটনাটি ঘটেছে টিটাগড়ে। সেখানকার পুজো টিটাগড় বিবেকনগর সার্বজনীন দুর্গাপুজো। এই পুজো কমিটির সম্পাদক হলেন দেবব্রত ভট্টাচার্য। তিনি আবার টিটাগড় পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি ভট্টাচার্যের স্বামী। অভিযোগ, ২০২২ সালের দুর্গাপুজোর অনুদানের ৬০ হাজার টাকা ও ২০২৩ সালের অনুদানের ৭০ হাজার টাকা ঢুকেছে কাউন্সিলরের ছেলের নামে কোম্পানি দেবমাল্য এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে (Donation Money for Durga Puja has been Credited to TMC Councilor Husband Account)।   

এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীর দাবী, পুজো কমিটির কোনও অ্যাকাউন্ট নেই, সেই কারণে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কোনও বেআইনি কিছু হয়নি বলে দাবী তাদের। দেবব্রত ভট্টাচার্যের কথায়, “কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে জেনারেল সেক্রেটারির ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢোকে। সেখান থেকে খরচ করা হয়। এটা সর্বজনীন। তাও বলেছিলাম, এটা তো চেক। বলেছিল চেক না নিলে ফিরে যাবে। যদি প্রোটোকল না থাকত আমাকে তো চেক দিতই না ট্রেজারি থেকে। জেনারেল সেক্রেটারির অ্যাকাউন্টে এসেছে, সেখান থেকে কারেন্ট অ্যাকাউন্টে ঢোকে। যারা এত বছর পুজো করে এসেছে তারা আমাদের অ্যাকাউন্টটা দেয়নি। ৪৫ হাজার পুজোর কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে নাকি? আর কে ৭০ হাজার টাকা মারবে বলুন তো? মারলে তো ৭ লাখ টাকা ১০ লাখ টাকা মারবে। এটা অন রেকর্ড বলছি। ম্যালাইন করার চেষ্টা করা হচ্ছে। ২ বছর পুজোর দায়িত্ব নিয়েছি। মানুষ দেখেছে কীভাবে পুজো হয়। তাই এসব বলছে” (Donation Money for Durga Puja has been Credited to TMC Councilor Husband Account)।

অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর মৌসুমি ভট্টাচার্যের কথায়, “যে সমস্ত পুজো কমিটি নেই, সেক্রেটারি বা কারও ব্যক্তিগত অ্য়াকাউন্টে টাকা আসে। টিটাগড় থানা থেকে একটা অর্ডার এসেছে, চেয়ারম্যান আমাকে পাঠিয়েওছেন আজকে। ২০২৩ সাল পর্যন্ত যে সমস্ত পুজো কমিটি নিজেদের অ্যাকাউন্টে টাকা নিত, ২০২৪ থেকে তা হবে না। পুজো কমিটির অ্যাকাউন্টেই টাকা নিতে হবে। অনেকে বিষয়টার ভিতরে ঢুকছে না। ভাবছে সেক্রেটারির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেক্রেটারি নিয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে পুজোর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে”(Donation Money for Durga Puja has been Credited to TMC Councilor Husband Account)।

এই প্রসঙ্গে বিবেকনগরের পুজো কমিটির সঙ্গে এক সময় যুক্ত এবং টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী জানান, “আমাদের প্রতিটা পুজো কমিটির সঙ্গে দীর্ঘদিন আমি জড়িত। প্রতিটি পুজো কমিটিরই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে। ২০২১ অবধি এই পুজোর সঙ্গেও ছিল। ২০২২ থেকে আমি খুব একটা জড়িত নই। যেহেতু অন্য জায়গায় কাউন্সিলর হয়েছি, সেখানে পুজো হয়। এটা কী করে হল আমার মাথায় আসছে না। একটা কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে দেখলাম। কীভাবে এটা হল সেটাই বড় প্রশ্ন”।

এই ঘটনার কথা সামনে আনেন বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি (Donation Money for Durga Puja has been Credited to TMC Councilor Husband Account)। তিনি জানিয়েছেন, এই ঘটনায় তদন্তের দাবী করে সংশ্লিষ্ট দফতরে চিঠি দেবেন তিনি। তিনি এও জানিয়েছেন, এভাবে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ তুলে তিনি হাইকোর্টেও মামলা দায়ের করবেন। 

Categories West Bengal Tags Allegation, BJP Leader, Donation, Donation Money for Durga Puja has been Credited to TMC Councilor Husband Account, Durga Puja, Money, other account, TMC Councilor's Husband
Share This Article
Facebook Twitter
Tina

আরও পড়ুন

ফের জ্বলছে বাংলাদেশ! অসহযোগ আন্দোলনকে ঘিরে পড়শি দেশে মৃত্যু মিছিল, সংঘর্ষ-গুলির জেরে মৃত প্রায় ১০০

মর্মান্তিক দুর্ঘটনা! ভেঙে পড়ল মাটির দেওয়াল, চাপা পড়ে মৃত্যু ১ জনের, আহত শিশু-সহ ৪

আরও অন্যান্য খবর

Sayantika Banerjee, Sayan Podcast, Okopot Podcast, Sayantika MLA Salary, Baranagar Development, Bengali Entertainment News, Tollywood News, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়ন, অকপট পডকাস্ট, বিধায়কের বেতন, বরানগর, সায়ন্তিকার রাজনৈতিক জীবন, টলিউডের খবর

‘এমএলএ-র মাইনে কত?’ সায়নের প্রশ্নে হোঁচট খেয়ে ফোন করে জানতে হল সায়ন্তিকাকে! বরানগরে কী কী কাজ করেছেন, দিলেন তারও হিসেব

Tina
09/10/2026
Nana Patekar, Nana Patekar Death, Nana Patekar Funeral, Nana Patekar Last Interview, Bollywood Actor, Nana Patekar Quotes, নানা পাটেকর, নানা পাটেকরের মৃত্যু, নানা পাটেকরের শেষকৃত্য, নানা পাটেকরের শেষ সাক্ষাৎকার, বলিউড অভিনেতা, নানা পাটেকরের কথা

‘আমার শেষকৃত্যে কাউকে ডাকব না!’ মৃ’ত্যুর আগেই নিজের শেষযাত্রা নিয়ে এমন কথা কেন বলেছিলেন নানা পাটেকর?

Tina
08/10/2026
Papiya Singha, Papiya Singha Death, ABP Ananda, Bengali News Anchor, Bengali Journalist, Papiya Singha Cancer, Papiya Singha Passes Away, পাপিয়া সিংহ, পাপিয়া সিংহের মৃত্যু, এবিপি আনন্দ, বাংলা সংবাদপাঠিকা, বাংলা সাংবাদিক, পাপিয়া সিংহ প্রয়াত, পাপিয়া সিংহ ক্যানসার

‘ফিরছি বিরতির পরে’ আর বলা হবে না, চিরবিরতিতে সংবাদ পাঠিকা পাপিয়া সিংহ! ৪৭-এ থামল পরিচিত সেই কণ্ঠস্বর, কি হয়েছিল তাঁর?

Khabor24x7 NewsDesk
08/10/2026
Mita Chatterjee, Janmabhoomi, Mita Chatterjee Janmabhoomi, Bengali Actress, Bengali Television, Pishima, Mita Chattopadhyay, মিতা চট্টোপাধ্যায়, জন্মভূমি, জন্মভূমির পিসিমা, বাংলা অভিনেত্রী, বাংলা ধারাবাহিক, মিতা চট্টোপাধ্যায়ের বর্তমান জীবন

‘পিসিমা’কে আজও মনে রেখেছে বাঙালি, কিন্তু অভিনয় থেকে কেন নিজেই সরে গেলেন মিতা চট্টোপাধ্যায়? এখন কী করেন তিনি?

Khabor24x7 NewsDesk
07/10/2026
Javed Akhtar, Javed Akhtar Religion Comment, Javed Akhtar God Remark, Elon Musk Example, Javed Akhtar Atheist, Bollywood News, Religion Debate, জাভেদ আখতার, জাভেদ আখতারের মন্তব্য, ঈশ্বর নিয়ে জাভেদ আখতার, ধর্ম নিয়ে জাভেদ আখতার, এলন মাস্ক, জাভেদ আখতার নাস্তিক, বলিউড খবর

‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার

Khabor24x7 NewsDesk
07/10/2026
Bigg Boss Bangla, Bharat Kaul, Jayashree Mukherjee, Bharat Kaul Wife, Bigg Boss Bangla 3, Bharat Kaul News, বিগ বস বাংলা, ভরত কল, জয়শ্রী মুখোপাধ্যায়, ভরত কলের স্ত্রী, বিগ বস বাংলা ৩, ভরত কলের খেলা

‘ওকে ওই অবস্থায় দেখতে পারি না…’ ‘নন্দিনী শয়’তান, অনুষ্কাকে ঘে’ন্না লাগে’ ভরতকে নিয়ে মুখ খুলে বিগ বসের অন্দরমহলের কোন কথা জানালেন জয়শ্রী?

Khabor24x7 NewsDesk
06/10/2026
অবশ্যই পড়ুন
‘এমএলএ-র মাইনে কত?’ সায়নের প্রশ্নে হোঁচট খেয়ে ফোন করে জানতে হল সায়ন্তিকাকে! বরানগরে কী কী কাজ করেছেন, দিলেন তারও হিসেব
‘আমার শেষকৃত্যে কাউকে ডাকব না!’ মৃ’ত্যুর আগেই নিজের শেষযাত্রা নিয়ে এমন কথা কেন বলেছিলেন নানা পাটেকর?
‘ফিরছি বিরতির পরে’ আর বলা হবে না, চিরবিরতিতে সংবাদ পাঠিকা পাপিয়া সিংহ! ৪৭-এ থামল পরিচিত সেই কণ্ঠস্বর, কি হয়েছিল তাঁর?
‘পিসিমা’কে আজও মনে রেখেছে বাঙালি, কিন্তু অভিনয় থেকে কেন নিজেই সরে গেলেন মিতা চট্টোপাধ্যায়? এখন কী করেন তিনি?
CATEGORIES

কলকাতা

পশ্চিমবঙ্গ

ভারত

বিনোদন

খেলা

জ্যোতিষশাস্ত্র

ভাইরাল

FOLLOW US
NEWSLETTER

© 2026 Khabor24x7

Feed

About us

Advertisement

Contact

Privacy policy

T&C

Funding Info

Correction

Disclaimer

Ethics

Fact Checking

  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল