Wall of Mud House Collapsed: প্রবল বৃষ্টির জেরে ঘটে গেল এক বড় দুর্ঘটনা। মাটির দেওয়াল ভেঙে তা চাপা পড়ে মৃত্যু ১ জনের (Wall of Mud House Collapsed)। বাকি ৪ জন গুরুতর আহত। এদের মধ্যে রয়েছে এক শিশুও। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার বেলেদুর্গানগর পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, নূর জামাল জমাদার নামের এক ব্যক্তি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন ওই গ্রামের একটি মাটির বাড়িতে। গতকাল, রবিবার রাত ৯টা নাগাদ খাওয়াদাওয়া সেরে ঘরে ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা। সেই সময়ই ঘটে বিপত্তি (Wall of Mud House Collapsed)।
আচমকাই ভেঙে পড়ে ঘরের দেওয়াল। জখম হন নূর জামালের স্ত্রী, পাঁচ ও নয় বছরের দুই শিশু, বছর পনেরোর দুই কিশোর-কিশোরী। নূর নিজেও বেশ আহত হন এই ঘটনায় (Wall of Mud House Collapsed)। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জানা গিয়েছে, প্রথমে তাদের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নূরের স্ত্রী-সহ তিন জনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয় (Wall of Mud House Collapsed)। কিন্তু সেই সময় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নূর জামালের স্ত্রী শাহনারার।
এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, রবিবার রাতে এই দুর্ঘটনার খবর পেয়েই এলাকার লোকজন মাটি সরিয়ে পরিবারের সকলকে উদ্ধার করেন (Wall of Mud House Collapsed)। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে ২ জনকে ছুটি দিতে দেওয়া হয়। বাকিদের বেশ আহত অবস্থায় কলকাতার হাসপাতালে রেফার করা হয়। কিন্তু দক্ষিণ বারাসাত পার হওয়ার আগেই মৃত্যু হয় নূর জামালের স্ত্রীর।
পঞ্চায়েত সদস্যের অভিযোগ, পাকা বাড়ি না থাকার জেরেই এভাবে দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে গরীব মানুষগুলোকে। দুর্ঘটনার কারণ সঠিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গত কয়েকদিন ধরে যে প্রবল বৃষ্টি হচ্ছে, এর জেরেই ধসে পড়েছে মাটির দেওয়াল (Wall of Mud House Collapsed)।






