মাঠের বাইরেও মন জিতল ইস্টবেঙ্গল! বন্যা দুর্গত মানুষদের জন্য বাড়াল সাহায্যের হাত, ত্রাণ তহবিলে বিশাল অঙ্কের টাকা দান লাল-হলুদ ক্লাবের

ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের বিস্তৃত এলাকায়। জলের চলে গেছে গ্রামের পর গ্রাম। ‌ কোথাও ভেসেছে বাড়ি কোথাও ভেসেছে গবাদি পশু এমনকি কোথাও ভেসেছে মানুষও। এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে বেশ কিছু জায়গা। বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন। দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গিয়েছিলেন জেলা সফরে। রাজ্যের নানান প্রান্ত থেকে ত্রাণ আসছে বন্যাগ্রস্থ এলাকায় আটকে পড়া মানুষদের জন্য। এবার তাদের সাহায্যে এগিয়ে এল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)

মাঠে এবং মাঠের বাইরে উদাহরণ তৈরি করায় বরাবরই নতুন পথ দেখায় ইস্টবেঙ্গল। এবারেও তার অন্যথা হল না। এবার এই বন্যা পরিস্থিতিতে বিপদগ্রস্ত হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এল ইস্টবেঙ্গল ক্লাব। শনিবার ক্লাবে আয়োজিত বার্ষিক সাধারণ সভা থেকে এই বিষয়ে জানিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ১৫ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের বিবৃতিতে জানানও হয়,”আপনারা সকলেই জানেন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ বন্যা হয়েছে। বহু মানুষ বিপর্যস্ত, বহু চাষের জমি জলের তলায়। ইস্টবেঙ্গল ক্লাব বরাবরই এরকম কঠিন পরিস্থিতিতে মানুষের সঙ্গে, মানুষের পাশে এসে দাঁড়ায়। আমরা চেয়েছিলাম এই বন্যা কবলিত মানুষদের জন্য কিছু করতে। তাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

ক্লাবের তরফ থেকে আরও জানানো হয়েছে যে ভবিষ্যতে আরও সাহায্য লাগলে ইস্টবেঙ্গল ক্লাব সদা প্রস্তুত সাহায্য করার জন্য। যে কোনওরকম বিপদগ্রস্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য হাত বাড়িয়ে দেবে ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের পক্ষ থেকে বলা হয়,”ইস্টবেঙ্গল ক্লাব সমবসময় মানুষের পাশে থাকবে, মানুষের জন্য কাজ করবে”।

কলকাতা লীগ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল। খেতাব জেতা শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে আইএসএলে আজ কেরালার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে মাঠের বাইরে মন্ত জয় করেছে ইস্টবেঙ্গল ক্লাব এবার মাঠের ভিতরে কতটা মন জয় করতে পারে সেটাই দেখার।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles