পুজোর পর ফের রাজ্যে হতে চলেছে ভোট। রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। খড়দহ, দিনহাটা, গোসাবা ও শান্তিপুর, এই চার কেন্দ্রে আগামী ৩০শে অক্টোবর রয়েছে উপনির্বাচন।
এই চার কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী ২রা নভেম্বর। আজ, মঙ্গলবার পশ্চিমবঙ্গ-সহ মোট তিন রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন।
আগামী ৩০শে সেপ্টেম্বর রয়েছে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। এরই সঙ্গে এদিনই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে রয়েছে সাধারণ নির্বাচন। এই ভোটের ফলাফল প্রকাশ হবে আগামী ৩রা অক্টোবর। আর এরই মধ্যে বাকি কেন্দ্রগুলিতেও উপনির্বাচন ঘোষণা করল কমিশন। কমিশনের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার