ফের কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য মমতার! জবাব তলব করে  মুখ্যমন্ত্রীকে কড়া নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

২ দিন আগেই মুসলিম ভোট চেয়ে নির্বাচন কমিশনের তোপের মুখে পড়েছেন বঙ্গ শাসিকা মমতা বন্দ্যোপাধ্যায়। ধরানো হয়েছিল শো-কজ লেটার। আর এবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফের বিপাকে মমতা। আবার‌ও নোটিশ পাঠাল নির্বাচন কমিশন।

আরও পড়ুন- রোজভ্যালি থেকে নিয়মিত টাকা যেত তৃণমূলে! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

জানানো হয়েছে গত ২৮শে মার্চ ও ৭ই এপ্রিল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।  আর তার জেরেই নোটিস পাঠানো হয়েছে তাঁকে। কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ১০ই এপ্রিল অর্থাৎ শনিবারের মধ্যে জবাব দিতে হবে মমতাকে। জবাব না দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা পর্যন্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নির্বাচন কমিশনের চিঠির ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তুলে ধরে তাঁর সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করেছেন তা অত্যান্ত দুর্ভাগ্যজনক। ভোট চলাকালীন অবস্থায় এতে শুধু কেন্দ্রীয় বাহিনীই নয়, রাজ্য পুলিসেরও মনবল নষ্ট হবে।

আরও পড়ুন- ‘বিজেপি করবেন না, আমাদের বিরোধিতা করলে উচ্ছেদ করে ছাড়ব’, হুমকি তৃণমূল নেতা গৌতম দেবের

উল্লেখ্য, আগের বারও মমতার ধর্মীয় সম্প্রদায় নিয়ে করা মন্তব্যকে মডেল কোড অব কনডাক্ট ভঙ্গ বলে মনে করেছিল কমিশন। এবারও কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে মমতার মন্তব্যকে নির্বাচনী বিধিভঙ্গ বলেই মনে করছে কমিশন।

প্রসঙ্গত, কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে বলেন, তাঁরা নাকি আমজনতাকে ভোট দিতে যেতে বারণ করছে। তারপর‌ই মা-বোনেদের উদ্দেশ্যে তিনি বলেন সিআরপিএফ(CRPF) যদি ভোট দিতে বাধা দেয় তাহলে একদল মহিলা তাদের ঘিরে রাখবেন। অন্যরা ভোট দেবেন। আমি সিআরপিএফকে শ্রদ্ধা করি। ওরা রিয়েল জওয়ান। কিন্তু আমি বিজেপি-র সিআরপিএফকে রেসপেক্ট করি না। এরা মহিলাদের মারছে।  মানুষকে বিরক্ত করছে। কাল এত অত্যাচার করেছে কি বলব! তৃণমূল প্রার্থী  সুজাতা মণ্ডলকে বাঁশ দিয়ে মেরেছে। তাঁর সিকিউরিটিকে বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। গোঘাটে আমার বুথ প্রেসিডেন্টেকে পর্যন্ত খুন করেছে। খানাকুলে আমাদের প্রার্থী নাজবুলকে পিটিয়েছে। আর মেয়েরা যাতে ভোট দিতে না পারে তার জন্য সেন্ট্রাল ফোর্স এসে দাঁড়িয়েছে গ্রামে গ্রামে। বলেছে ভোট দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব মন্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে তাঁকে চিঠি পাঠিয়েছে।

RELATED Articles