আবারও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কৃষকদের বঞ্চিত করার অভিযোগ আনলেন তিনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী উদ্দেশ্য করে একটি চিঠিও লিখেছেন তিনি। চিঠিতে রাজ্যপাল নিজের বক্তব্যে লিখেছেন, পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষক কেন্দ্রের দেওয়া সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
https://twitter.com/jdhankhar1/status/1292741675840806912?s=20
২০১৮ সালের ১লা ডিসেম্বর মোদী সরকার পিএম কিষাণ প্রকল্প শুরু করে। এই প্রকল্পে সরাসরি ১০০ শতাংশ সাহায্য করে কেন্দ্রীয় সরকার। টাকা সরাসরি চলে যায় কৃষকদের অ্যাকাউন্টে। কিন্তু রাজ্য সরকার কেনও এই প্রকল্প গ্রহণ করেনি, মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সেই প্রশ্নও তুলেছেন রাজ্যপাল।
https://twitter.com/jdhankhar1/status/1292804228084162561?s=20
সরকারের ব্যর্থতার কারণে রাজ্যের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে ৮৪০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে। একই সঙ্গে টুইট করেও এমনটাই অভিযোগ করেছেন, রাজ্যপাল। টুইটে তিনি আরও লেখেন অন্নদাতাদের প্রতি এই ধরনের ব্যবহার দুর্ভাগ্যজনক। রাজ্যের কৃষকদের কেন্দ্রীয় সুবিধা না পাওয়াকে নিষ্ঠুর রসিকতা, ঐতিহাসিক অন্যায় বলেও কটাক্ষ করেছেন রাজ্যপাল। টুইটে রাজ্যপাল উল্লেখ করেছে সারা দেশে কৃষকদের হাতে কেন্দ্রীয় সরকার ৯২ হাজার কোটি টাকা তুলে দিয়েছে। কিন্তু রাজ্য সরকারের ব্যর্থতার জন্য কৃষকরা এই সুব্ধি থেকে বঞ্চিত হয়েছে।





