আটমাসের সন্তানকে জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে দিল বাবা, স্বামীকে পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী, আর্থিক অনটনই কারণ?

ভয়াবহ কাণ্ড। বলেছিলেন সন্তানকে নিয়ে খেলতে যাচ্ছেন। কিন্তু সেই ফাঁকেই আটমাসের সন্তানকে জঙ্গলে নিয়ে গিয়ে পুঁতে দিলেন খোদ বাবা। এমন ঘটনায় শোরগোল পড়ে গেল গোটা এলাকায়। পুলিশে নিজের স্বামীর নামে অভিযোগ করেছেন শিশুর মা।

কোথায় ঘটেছে এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানা এলাকার বাউলা কলিয়ার মতিবাজার এলাকায়। অভিযুক্তের নাম অজয় ভুঁইয়া। ঘটনার খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। শিশুর দেহটি উদ্ধার করে তারা। কেন নিজের আটমাসের সন্তানকে এভাবে খু’ন করলেন ব্যক্তি, তা এখনও জানা যায়নি।

কী জানাচ্ছেন মৃত শিশুর মা?

মৃত শিশুর মা জানান, “এদিন সকালে ঘরের বিছানায় খেলছিল শিশুটি। তখনই খেলা করানোর বাহানায় স্বামী বাচ্চাকে কোলে নিয়ে বাইরে যাচ্ছিল। জিজ্ঞেস করায় বলেছিল, খেলাতে নিয়ে যাচ্ছে। তবু সন্দেহ হওয়ায় কিছু পরে স্বামীর পিছু নিই। দেখি জঙ্গলের মধ্যে বসে রয়েছে। বাচ্চাটা নেই। প্রথমে বলছিল, পাড়ার একজন নিয়ে গেছে। লোকজন ডেকে জঙ্গলের মটি খুঁড়তেই দেখি সন্তান”।

কী কারণে ব্যক্তি নিজের সন্তানকে এভাবে মাটিতে পুঁতে দিলেন, সেই কারণ এখনও জানা যায়নি ঠিকভাবে। স্থানীয় সূত্রের দাবী, আর্থিক অনটনের জেরে তাদের পরিবারে নিত্য অশান্তি লেগেই থাকত। তবে সেই কারণের জন্য যে একজন বাবা নিজের সন্তানকে খু’ন করতে পারেন, তা ভাবলেও যেন গা শিউড়ে উঠছে এলাকাবাসীর।

পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পেরেছে যে ওই অভিযুক্ত ব্যক্তি মা’দ’কা’স’ক্ত ছিলেন। তদন্তে সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তির স্ত্রী ও স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তির দাবী করেছেন।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles