FIR lodged against Rekha Patra: সন্দেশখালি কাণ্ডে এবার নতুন মোড়। সন্দেশখালি নিয়ে যেন বিতর্ক বেড়েই চলেছে। সামনে আসছে একের পর এক ভিডিও। এবার বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল (FIR lodged against Rekha Patra)। আগামী তিনদিনের মধ্যে বিজেপি প্রার্থীকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সন্দেশখালিতে স্টিং অপারেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগেই। সেই ভিডিও নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। সেই ভিডিওতে স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। তিনি ওই ভিডিওতে বলেন, সন্দেশখালিতে নাকি কোনও ধ’র্ষ’ণের ঘটনা ঘটে নি। সবটাই নাকি মিথ্যে। তিনি এও দাবী করেন শুভেন্দু অধিকারী টাকা দিয়ে এই সমস্ত পরিকল্পনা করেছেন। বলে রাখি, শুধুমাত্র রেখা পাত্রই নয় (FIR lodged against Rekha Patra), এই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।
শুধুমাত্র এই ভিডিওই নয়, এরপর সন্দেশখালি নিয়ে আরও এক ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছে খোদ বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। সেখানে দাবী করা হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সন্দেশখালির যে নির্যাতিতারা দেখা করতে গিয়েছিলেন, তারা আসল নির্যাতিতাই নন। তাদের পরিচয়পত্র নিয়ে প্রশ্ন তুলেছেন রেখা পাত্র (FIR lodged against Rekha Patra)।
আবার ভিডিওতে এও দাবী করা হয়েছে, সন্দেশখালি কাণ্ডে ধৃত শিবু হাজরার থেকে নাকি মাসে ১০ হাজার টাকা নিতেন বিজেপি যুব মোর্চা সম্পাদক অনুপ দাস। আর তিনিই কিছু মহিলাকে নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য। এর জেরে বেশ এই সন্দেশখালি কাণ্ড নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এর জেরে অভিযোগ দায়ের হয়েছে রেখা পাত্রদের বিরুদ্ধে (FIR lodged against Rekha Patra)।
সন্দেশখালি নিয়ে ভাইরাল হয় আরও একটি ভিডিও। সেই ভিডিওতে আবার এক মহিলাকে দাবী করতে শোনা গিয়েছে, তাঁকে মিথ্যে বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে সেখানে পরে ধ’র্ষ’ণের অভিযোগ লিখে জাতীয় মহিলা কমিশনে জমা করা হয়। আর দাবী এই কাজ করেছেন সন্দেশখালি কাণ্ডের আরও এক প্রতিবাদী মুখ মাম্পি দাস। তাঁকেও হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।
তবে এসব ভিডিওর প্রেক্ষিতে বিজেপির দাবী, এগুলি আসলে বিকৃত। এই ঘটনায় তৃণমূলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সিবিআই তদন্তের দাবী করা হয়েছে। আর যার ভিডিও নিয়ে এত বিতর্ক সেই গঙ্গাধর কয়ালও বলেছেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হয়েছেন। তবে এবার থানায় অভিযোগ দায়ের হল তাঁর বিরুদ্ধে। আর সঙ্গে তলব করা হয়েছে রেখা পাত্রকেও (FIR lodged against Rekha Patra)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!