হুগলির শ্রীরামপুরে রেশন দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার পাঁচ বিজেপি নেতা

এবার শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার হলেন হুগলির কয়েকজন বিজেপি নেতা। মঙ্গলবার সকালে শ্রীরামপুরে এই ঘটনাটি ঘটে। বিদ্যুৎ বিল মকুব, রেশন দুর্নীতি ও অন্যান্য বিষয় নিয়ে হুগলির শ্রীরামপুর এসডিও অফিসে অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন হুগলি বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি শ্যামল বোস, জেলা সাধারণ সম্পাদক অমানিশ আইয়ার সমেত ৫ জন।

হুগলির শ্রীরামপুরে রেশন দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার পাঁচ বিজেপি নেতা

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শ্রীরামপুর SDO এর কাছে কিছু বিষয় নিয়ে অভিযোগ জানাতে যায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। করোনার কারণে তিন মাসের বিদ্যুৎ বিল মকুব, করোনার সঠিক তথ্য প্রকাশ, সমস্ত মানুষের জন্য রেশন এর উপযুক্ত ব্যবস্থা করা, জাতি সম্প্রদায় নির্বিশেষে সকলের জন্য কঠোর ভাবে লকডাউন-এর বিধি নিষেধ পালন করানোর ব্যবস্থা ইত্যাদি অভিযোগ নিয়ে তারা গিয়েছিল।

এ বিষয়ে বিজেপির তরফে জানানো হয়েছে, এই অভিযোগ জানাতে গেলেই ওদের গ্রেফতার করা হয়। তারা জানিয়েছে, তাদের তরফে করোনা সংক্রান্ত সমস্ত বিধি নিষেধ মেনেই এই কার্যসূচি নেওয়া হয়েছিল। শাসকদল প্রতিহিংসা চরিতার্থ করতে এই গ্রেফতার করেছে। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আরও অন্যান্য খবর