ফিরল এনআরএস-র স্মৃতি! এলাকায় মৃ’ত্যু একের পর এক পথকুকুরের, বি’ষ খাইয়ে হত্যার অভিযোগ, কড়া শাস্তির দাবী

একের পর এক দে’হগুলি পড়ে রয়েছে। কারোর কোনও সাড়াশব্দ নেই। রাস্তার ধারে পড়ে রয়েছে শুধু। ফের ফিরল কয়েক বছর আগেকার স্মৃতি। এভাবেই এনআরএসেও দেখা গিয়েছিল এই একই দৃশ্য। এভাবেই একের পর এক লাইন দিয়ে পড়েছিল দে’হগুলি। ফের পথকুকুরদের মৃত্যুর সাক্ষী থাকল রাজ্য।

কোথায় ঘটেছে এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে সিউড়ির টিনবাজার এলাকায়। সেখানেই একের পর এক পথকুকুরদের দে’হ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা।  কেউ বলছেন, “বোধ হয় বি’ষ দিয়েছে”। আবার কেউ বলছেন, “কী দরকার ছিল এসব করার”। পাঁচ-পাঁচটি প্রা’ণ মাটিতে লুটিয়ে রয়েছে। এলাকাবাসীর দাবী, এমন নৃশংস কাজ যে বা যারা করেছে, তাদের যেন কঠোর শাস্তি হয়।  

কী ঘটেছিল ঘটনাটি?

সূত্রের খবর, গতকাল, মঙ্গলবার সন্ধের পর থেকেই অসুস্থ হয়ে পড়তে থাকে সিউড়ির টিনবাজার এলাকার একের পর এক সারমেয়। পরবর্তীতে মৃ’ত্য হয় পাঁচটি সারমেয়র। আরও দুটি শাবক অসুস্থ হয়ে পড়ে। শহরের পশুপ্রেমী সংগঠনের দাবী, কুকুরগুলিকে বি’ষ খাইয়ে মা’রা হয়েছে। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য সিউড়ি পশু হাসপাতালে রাখা হয়েছে বলে খবর। স্থানীয় পশু হাসপাতাল অসুস্থ কুকুর শাবকগুলির চিকিৎসা করছে।

ওই পশুপ্রেমী সংস্থার এক কর্মী বলেন, “আমরা খবর পাই এলাকায় অনেকগুলি কুকুর মা’রা গিয়েছে। কুকুর ছানাও অসুস্থ। তড়িঘড়ি ওদের উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যাই। সেখানেই পাঁচটি সারমেয়র মৃ’ত্যু হয়”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles