করোনা পজিটিভ লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী, সপরিবারে হোম কোয়ারেন্টাইনে

এবার রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়িতে করোনা হানা দিল। প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীও বটে। শুক্রবার তাঁর স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা-র করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। শনিবার দুপুরে সেই কথা জানালেন লক্ষ্মীরতন স্বয়ং।

তাঁর স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা রাজ্য সরকারের একজন উচ্চপদস্থ কর্মী। লক্ষ্মীরতন বলেছেন যে, বর্তমানে করোনা পরিস্থিতিতে চারদিকে যেরকম জরুরি অবস্থা চলছে তার মধ্যেও টানা চার মাস নিজের দায়িত্ব কঠোরভাবে পালন করেছে স্মিতা। ওর মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। তাই করোনা পরীক্ষা করতে দেওয়া হয় এবং গতকাল ১০ই জুলাই ওঁর রিপোর্ট পজিটিভ এসেছে।

লক্ষ্মীরতন আরও জানিয়েছেন যে, তাঁরা সপরিবারে এখন হোম কোয়ারেন্টাইন থাকবেন। তাঁর নিজের দুই ছেলে রয়েছে। দুই ছেলে ও বাবা সহ তাঁরা পুরো পরিবারই এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আগামী বুধ অথবা বৃহস্পতিবার বাড়ির বাকিদের করোনা টেস্ট করা হবে বলে জানিয়েছেন।

RELATED Articles

Leave a Comment