‘মোদী সাহেব ভালো মানুষ, তৃণমূলই ভুল বোঝাচ্ছে সবাইকে’, নির্বাচনে টিকিট না পেয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা বিদায়ী সাংসদের

সামনেই লোকসভা নির্বাচন। প্রার্থী ঘোষণা এখনও সম্পূর্ণ নয় অনেক দলেরই। আবার প্রার্থী তালিকা নিয়ে অনেক নেতানেত্রীর মনে ক্ষোভও জমেছে। প্রার্থী হতে না পেরে দলের প্রতি অভিমান, রাগ উগড়ে দিয়েছেন অনেকেই। এবার সেই তালিকায় নাম যোগ হল আবু হাসেম খান চৌধুরীর (Abu Hasem Khan Choudhury)। শুধু তাই-ই নয়, টিকিট না পেয়ে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসাও শোনা গেল তাঁর মুখে।

এই আবু হাসেম খান চৌধুরী (Abu Hasem Khan Choudhury) ওরফে ডালুবাবু মালদহের চারবারের সাংসদ। কিন্তু এবারে তাঁকে আর টিকিট দেয় নি তাঁর দল কংগ্রেস। দীর্ঘদিন অসুস্থও ছিলেন তিনি। কলকাতা থেকে মালদহে ফিরেছেন বেশ অনেকদিন পর। কলকাতায় চিকিৎসা চলছিল তাঁর। পিঠে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বিদায়ী সাংসদকে।

টিকিট না পাওয়া নিয়ে কী বললেন আবু হাসেম খান চৌধুরী (Abu Hasem Khan Choudhury)?   

চিকিৎসা করিয়ে প্রায় তিনমাস পর মালদহের কোতোয়ালিতে ফিরেছেন তিনি। প্রার্থী না হওয়া নিয়ে তিনি (Abu Hasem Khan Choudhury) জানালেন, ““আমিই প্রার্থী হতে চেয়েছিলাম। এআইসিসিও তাই চেয়েছিল। পিঠে ব্যথা নিয়ে চিকিৎসা করার জন্যই দাঁড়াতে পারলাম না”।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আবু হাসেম খান চৌধুরী (Abu Hasem Khan Choudhury) বলেন, “কাজের মানুষ, ভাল মানুষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা প্রতীক ছিলেন। এখন ওনার সামনে লোকে চুরি করছে। তৃণমূলের অবস্থা খুব খারাপ। এখন ভোটাররা যদি ক্ষমা করে! এমনি মানুষের সঙ্গে কথা বললে তারা বলবে টাইম শেষ হয়ে এসেছে”।

আবু হাসেম খান চৌধুরীর (Abu Hasem Khan Choudhury) দাবী, সিএএ নিয়ে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। তাঁর কথায়, ““নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তৃণমূলের কিছু করার ক্ষমতা নেই। ওরা ভুল বুঝিয়ে ভোট চাইছে। কেন্দ্রের বিজেপি সরকারের যে তদন্তকারী এজেন্সিগুলি রয়েছে তারা তৃণমূলের একটার পর একটাকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে। তৃণমূল নিজেদের নেতাদের বাঁচাতে পারছে না। তাহলে ওরা কি করে মুসলিমদের তথা একটা শ্রেণির মানুষকে বাঁচাবে”?

এরপরই নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা যায় আবু হাসেম খান চৌধুরীর (Abu Hasem Khan Choudhury) মুখে। বলেন, “এই আইনে কী ক্ষতি সেটা তো বলতে হবে। মিথ্যা প্রচার করলে তো হবে না। বিজেপিতেও অনেক ভাল ভাল লোক আছেন। আমি মনে করি মোদী সাহেব ভালো। ওনাকে খারাপ দেখানো হচ্ছে, উনি খারাপ লোক নন”। তাঁর কথায়, মোদীকে খারাপ মানুষ দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

RELATED Articles