ফিরল গার্ডেনরিচের স্মৃতি, রবিবারের কাকভোরে ভেঙে পড়ল মেয়রের এলাকার বাড়ি, উদ্বিগ্ন চেতলাবাসী

বাড়ি ভেঙে বিপত্তি চেতলায়। দমদম-গার্ডেনরিচের পর এবার চেতলায় বাড়ি ভেঙে পড়ে বিপত্তি। রবিবার ভোরে মেয়রের এলাকায় ধসে পড়েছে একটি বাড়ির একাংশ। এর আগেও শহরের নানা জায়গায় পুরনো বাড়ি ধসে দুর্ঘটনা ঘটেছে। এখন একাধিক নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার (building collapse) ঘটনাও ঘটছে চারিদিকে। জানা যাচ্ছে তার বেশিরভাগটাই অবৈধ নির্মাণ। গার্ডেনরিচের ঘটনার দায় পড়েছিল মেয়রের ওপর। এবার সেই মেয়রের এলাকাতেই ধসে পড়ল বাড়ির (building collapse) একাংশ। রবিবার ভোরে চেতলার এই ঘটনায় নতুন করে বিপত্তি উসকে দিয়েছে। গতকাল বিরাটিতে নির্মীয়মান বাড়ির চাঙর ভেঙে মৃত্যু হয় এক মহিলার।

রবিবার ভোর পাঁচটা নাগাদ চেতলায় বাড়ির একাংশ ভেঙে (building collapse) পড়ে। জানা গিয়েছে, চেতলা রোড এলাকায় যে বাড়িটি ভেঙে পড়েছে তার নিচেই ছিল একটি দোকান। ‌বাড়ির একাংশ ভেঙে পড়ে দোকানের ওপরই। স্থানীয়দের কথায় কাকভোরে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। শব্দ শুনেই ছুটে আসেন অনেকে। দেখেন বাড়ির একাংশ ভেঙে (building collapse) পড়েছে। বাড়ির ওই অংশে কেউ থাকতেন না বলেই কোন হতাহতের খবর মেলেনি। তখনই খবর দেওয়া হয় পৌরসভায়। ‌

চেতলা এলাকায় স্বাভাবিকভাবেই সব সময় ভিড় থাকে, সেখানে বাজার বসে, রাস্তায় প্রচুর দোকানপাট। দোকান তখনও খোলেনি, বাজার বসেনি, তাই ভোরের দিকে এই ঘটনাটি হওয়ায় কোন বড়ো ক্ষতি হয়নি। ভোরের দিকে রাস্তায় যান কম ছিল। স্থানীয়দের কথায়, ‌ বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে, বহু মানুষ। এই ঘটনার পরই তড়িঘড়ি খবর পৌঁছেছে পুরসভায়। খবর পাওয়া মাত্রই পৌরসভার টিম সেখানে পৌঁছায়। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে বাড়িতে অংশটি ধ্বসে পড়েছে (building collapse) তার মেরামতির কাজ দ্রুতই শুরু হবে।

উল্লেখ্য, গতকাল দমদম এলাকায় নির্মিয়মাণ বহুতল থেকে চাঙ্গর ভেঙে পড়ে (building collapse) মারা যান একজন। এই ঘটনায় এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। এমনকি প্রোমোটারের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। নির্মীয়মান বাড়ি হওয়ায় এই ঘটনায় শ্রমিকদের আটক করেছে পুলিশ।

আবার, গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার (building collapse) দায় পড়েছিল মেয়রের উপর। সেই ঘটনার পর রীতিমত নড়েচড়ে বসেছে পুরপ্রশাসন। বেআইনি নির্মাণকার্য নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। গার্ডেনরিচের ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে বেআইনি নির্মাণের জন্যই এমন ঘটনা ঘটেছে। গতকাল রাতে দমদমের রেশ কাটতে না কাটতেই আজ ভোরের চেতলায় ভাঙল বাড়ির একাংশ।

RELATED Articles