ভারত দিলদরদী দেশ, অন্যান্য দেশের সাথে গলায় গলায় বন্ধুত্ব না হলেও, বিপদের সময় প্রতিবেশী দেশের পাশেই দাঁড়াতে কখনো দ্বিধা করেনি ভারত। আবারও একবার সেই ঘটনার প্রমাণ দিয়ে ২৩ পাকিস্তানকে বাঁচালো ভারতীয় নৌসেনা। সোমালির জলদস্যুদের হাত থেকে ২৩ পাকিস্তানিকে বাঁচাল ভারতীয় নৌসেনা (Indian Navy)।
আরব সাগরে অভিযান চালিয়ে জলদস্যুদের হাতে থেকে পাক নাগরিকদের উদ্ধার করে ভারতীয় নৌসেনা (Indian Navy)। পাকিস্তানদের সাথে ভারতের যুদ্ধ লেগেই থাকে, তবু ভারতের এই উপকারে কৃতজ্ঞ পাকিস্তানিরা। উদ্ধার হওয়ার পর পাকিস্তানিরা ধন্যবাদ জানিয়ে স্লোগান দিল ‘ইন্ডিয়া জিন্দাবাদ’।
গোপন সূত্রে খবর এসেছিল ভারতীয় নৌসেনার (Indian Navy) কাছে। গত ২৮ শে মার্চ আসে খবর। তারপরই উদ্ধার করার পরিকল্পনা করা হয় ভারতীয় নৌসেনার (Indian Navy) তরফে। ভারতীয় নৌসেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “খবর এসেছিল আল-কাম্বার নামক ইরানের একটি মাছ ধরার ভেসেলে আক্রমণ চালিয়েছে জলদস্যুরা। এরপর ভারতীয় নৌসেনারা (Indian Navy) দুটি জাহাজ অভিযান চালায়। ২৯ মার্চ আরব সাগরে সোকোত্রা থেকে ৯০ নটিক্যাল দক্ষিণ-পশ্চিমে আটকানো হয় ওই ভেসেলটিকে। সোমালিয়ার ৯ জন সশস্ত্র জলদস্যু ওই মাছ ধরার নৌকাটিকে অপহরণ করে রেখেছে। বন্দি বানিয়ে রাখা হয়েছে ভেসেলে থাকা ২৩ জন পাকিস্তানী মৎসজীবীকে।”
ভারতীয় নৌসেনার (Indian Navy) আইএনএস সুমেধা ও আইএনএস ত্রিশূল একসঙ্গে অভিযান চালায়। ভারতীয় নৌসেনার সঙ্গে জলদস্যুদের ১২ ঘণ্টা লড়াই চলে। শেষে হার মানে জলদস্যুরা। ভারতীয় নৌসেনার কাছে আত্মসমর্পণ করে সোমালির জলদস্যুরা। লড়াই শেষে উদ্ধার করা হয় ২৩ জন পাকিস্তানী নাগরিককে। তারা ভারতীয় নৈসেনাকে ধন্যবাদ জানিয়ে ‘ভারত জিন্দাবাদ’ বলে স্লোগান দেন।
নৌসেনার (Indian Navy) তরফে জানানো হয়েছে, “তারা সমুদ্রে নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে সদা প্রস্তুত। নাগরিকত্বের বাছ-বিচার না করেই সকলকে সুরক্ষা দেয় নৌসেনা।”






