ভয়ঙ্কর বন্যায় ভাসছে ঘাটাল! সেদিক না সামলে ‘প্রধানমন্ত্রী পদে দিদিকে চাই তাহলে বন্যা হবে না’, দাবি তুলেছেন সাংসদ দেব!

গত বেশ কয়েক দিনের বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন জায়গা। একইভাবে জলের যন্ত্রণায় কাতরাচ্ছে ঘাটাল এলাকার মানুষজন। জলের তলায় চলে গিয়েছে জলের ট্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত। ভয়ঙ্কর হয়ে উঠেছে সেখানকার মানুষের জীবনযাত্রা। প্রশ্ন, তবে কী করছেন ওখানকার সাংসদ দেব? এখনও কোনো ব্যবস্থা কেন নিয়ে উঠতে পারেনি তিনি?

নানা প্রশ্নের ভিড়ে জর্জরিত দেব। ঘাটালে জলের তলায় রয়েছে বিঘার পর বিঘা কৃষিজমি। মানুষকে যাতায়াতের জন্য সাহায্য নিতে হচ্ছে নৌকার। বাড়ি-ঘর থেকে শুরু করে সমস্ত কিছু জলের তলায়। সেখানেই প্রশ্ন জাগছে সাংসদ দেবকে নিয়ে। এত দূরাবস্থার মধ্যে রয়েছে মানুষজন। সেখানে কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না তৃণমূল সাংসদ দেব? এই সমস্ত প্রশ্নের উত্তরে এবার সংবাদমাধ্যমকে জানালে তিনি, ‘দিদি প্রধানমন্ত্রী হলে সব ঠিক হবে’। কিন্তু তার আগেই ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক। সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেন। দুর্গতদের হাতে সাহায্য তুলে দিয়েছেন। এরপরেই প্রধানমন্ত্রীর ওপর চড়াও হন তিনি।

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়া পর্যন্ত যন্ত্রণা থাকবেই। তাঁর মতে, ঘাটাল মাস্টারপ্ল্যান করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হতে হবে। এদিন বিধায়ক নিজে প্রশ্ন রাখেন, যারা সোনার বাংলা গড়বেন বলে এসেছিলেন তাঁরা আজ কোথায়? ভোটে হারার পরে তাঁদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ভোটের সময় বড় বড় কথা বলে এখন তাঁরা চলে গিয়েছে। মূলত দেব জানিয়েছেন, বর্তমানের মাননীয়া মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী পদে বসাতেই হবে। তবে ঘাটালের উন্নয়ন হবে।

কিন্তু তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেও উন্নতি হতে পারে ঘাটালের। তিনি ঘাটালের সাংসদ। ঘাটালের প্রতি তাঁর অনেক কিছু দায়িত্ব বর্তায়। এতদিন পর সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখার আগে, হঠাৎ করে কেন তিনি ঘাটাল পরিদর্শনে গিয়েছিলেন? এতদিন কেন যান নি? এখন কি গেছেন শুধু দেখানোর জন্য নাকি সত্যিই তিনি সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে গিয়েছিলেন? তবে যদি পাশে দাঁড়াতে চাইতেন, তাহলে তাঁর আগেই যাওয়া উচিত ছিল। কিন্তু এদিন নিজের কাজ নিয়ে কোন কথা না বলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখার ইচ্ছা জাহির করলেন বিধায়ক দেব‌।তার এই আজব দাবি শুনে হতবাক সকলে। যা বিপদ হয়েছে তা সামলানো নিয়ে কোনো কথা নেই কিন্তু দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান এই কথা শুনে অনেকেই মনে করছেন যে দেব এখানে রাজনীতি টানছেন।

তিনি জানালেন, ঘাটালকে ভালো জায়গায় দেখতে হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়া জরুরী। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, ‘এটা বৃষ্টির বন্যা নয়। এটা জল ছাড়ার বন্যা। ম্যান মেড ফ্লাড হচ্ছে। DVC নিজের ইচ্ছে মত জল ছাড়ছে। যে কারণে এই বন্যা। কেন্দ্র DVC সংস্কার না করার ফল এই বন্যা। এখনও বাজ পড়ছে। আপনারা সাবধানে থাকুন।’

গোটা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ঘাটালকে জলমগ্ন থেকে মুক্ত করার কোন পরিকল্পনা জানাননি বিধায়ক দেব। তাঁর একটাই আর্জি ছিল, প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। কিন্তু কেন? যার উত্তর কেউই জানেনা। তবে তাঁর এই কাজে প্রশ্ন তুলেছেন অনেকেই। সম্প্রতি বিভিন্ন সামাজিক কাজে দেখা গিয়েছে অভিনেতাকে। তাহলে ঘাটালের জলমগ্ন অবস্থা দেখে তিনি সদতাড়াতাড়ি কেন কোনো ব্যবস্থা নেননি? এই প্রশ্নের উত্তর তিনিও দেননি। খুঁজছে জনসাধারণ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles