হঠাৎ করে লাইমলাইটে উঠে এসেছে এক ‘রহস্যময়ী মহিলা’র (suspicious lady) নাম। হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly)। কিন্তু কে এই হৈমন্তী। জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির সাক্ষী গোপাল দলপতির (Gopal Dalpati) দ্বিতীয় স্ত্রী হলেন এই হৈমন্তী। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মুখ থেকে এই ‘রহস্যময়ী মহিলা’র কথা প্রথম উঠে আসে। তিনি দাবী করেন যে গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তী টলিউডের স্ট্রাগলিং অ্যাক্টর। তাঁর কাছেই নাকি সব টাকা রয়েছে। কিন্তু আসলে কে এই হৈমন্তী?
মডেলিং, অভিনেত্রী হিসেবে টলিউডে ধীরে ধীরে পরিচিতি গড়ে উঠছিল হৈমন্তীর। জানা গিয়েছে, প্রায় আট বছর আগে গোপাল দলপতির সঙ্গে আলাপ হয় তাঁর। এরপর বাড়ে ঘনিষ্ঠতা, প্রেম, বিয়ে। গোপালের দ্বিতীয় স্ত্রী হাওড়ার হৈমন্তী। সূত্রের খবর, হৈমন্তীর সঙ্গে বিয়ের পর তাঁর কথাতেই নিজের নাম বদলে আরমান গঙ্গোপাধ্যায় হন গোপাল দলপতি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলদের থেকে গোপাল দলপতির নাম জানতে পেরে তাঁকে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। তবে গোপাল দাবী করেন কে তাঁর সামনে টাকাপয়সার লেনদেন হয়েছে কিন্তু কোনও টাকা নেননি তিনি।
এক সংবাদমাধ্যমের তরফে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাবার বাড়ি হাওড়ায় যাওয়া হয়। সেখানে গোপাল দলপতি যাতায়াত করতেন। হৈমন্তীর হাওড়ার বাড়িতে বর্তমানে তাঁর বাবা-মা ও বোন থাকেন। এদিন ওই দোতলার বাড়ির বারান্দায় এসেছিলেন হৈমন্তীর মা সাংবাদিকদের কাছে দাবী করেন যে তাঁর জন্য তাঁর বড় মেয়ে মৃত।
এদিন মেয়ের হয়ে দুঃখপ্রকাশ করেন তিনি। হৈমন্তীর মা জানান, গোপাল দলপতির সঙ্গে মেয়ের সম্পর্ক কোনওভাবেই মেনে নেয়নি পরিবার। তিনি এও জানান যে অনেক আগেই গোপাল দলপতির সঙ্গে তাঁর মেয়ের ডিভোর্স হয়ে গিয়েছে।
হৈমন্তীর মায়ের কথায়, বেশ কিছুদিন আগে তাঁর মেয়ে সেই বাড়িতে গিয়েছিলেন। তারপর আর যোগাযোগ হয়নি মেয়ের সঙ্গে। সূত্রের খবর, গোপাল দলপতি যখন তাপস মণ্ডলের হয়ে কাজ করা শুরু করেন, সেই সময় অনেক টাকা আসে তাঁর কাছে। সেই সময়ই গোপালের সঙ্গে আলাপ হয় হৈমন্তীর। তবে গোপালের আরমান গঙ্গোপাধ্যায় নাম নেওয়ার আগেই নাকি তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছিল হৈমন্তীর সঙ্গে।
এদিকে, হৈমন্তীর হাওড়ার বাড়ির প্রতিবেশীদের কথায়, গোপালের ওই বাড়িতে বেশ যাতায়াত ছিল। মাঝেমধ্যেই বাড়ির সামনে বড় দামী গাড়ি দাঁড়িয়ে থাকত। কুন্তলের বলা এই ‘রহস্যময়ী নারী’কে নিয়ে রহস্যের জাল যেন ক্রমেই বিস্তার হচ্ছে।






