বছরের পর বছর ক্লাসরুমে দাঁড়িয়ে ছোট ছোট মুখগুলোর ভবিষ্যৎ গড়েছেন তাঁরা। কোনোদিন ছাত্রের খাতা দেখা, তো আবার কোনোদিন পরীক্ষার দায়িত্ব সামলানো—এসব কাজ করতে গিয়ে যাঁরা দিনের পর দিন পরিশ্রম করেছেন, তাঁদের আজ বলা হচ্ছে, ‘তোমরা অযোগ্য!’ শুধু তাই নয়, তাদের আয়কৃত বেতনটাও ফেরত দিতে হবে! সাধারণ এক চাকরিজীবী বা মধ্যবিত্ত পরিবারে এই সংবাদ যেন বজ্রাঘাত।
যাঁদের অধিকাংশই হয়তো গ্রামের স্কুলে পড়ান, ট্রেনে-বাসে ঘণ্টার পর ঘণ্টা যাত্রা করে স্কুল পৌঁছেছেন নিয়মিত, তাঁদের আজ আইনি ভাবে লড়তে হচ্ছে নিজেদের ‘যোগ্যতা’র জন্য। কেউ জমি বিক্রি করে, কেউ ধার করে দিন চালাচ্ছেন। কিন্তু আজ প্রশ্ন উঠছে—যদি টাকা ফেরত দিতেই হয়, তাহলে এতদিন যাঁরা ক্লাসে গিয়ে পড়িয়েছেন, তাঁদের পরিশ্রমের দাম কোথায় গেল?
এই প্রেক্ষাপটেই সুপ্রিম কোর্টে নতুন করে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। বিকাশ ভবন সূত্রে খবর, সেখানে শুধু যাঁদের ‘অযোগ্য’ বলে সরাসরি চিহ্নিত করা হয়নি, এমন নয়, বরং যাঁদের ‘টেন্টেড’ বা ‘অযোগ্য’ তকমা দেওয়া হয়েছে, তাঁদের পক্ষেও এবার কোর্টে সওয়াল করবে রাজ্য। সূত্রের দাবি, রাজ্য সরকার চাইছে, এইসব কর্মীরা যাতে অন্তত বেতন ফেরত দিতে বাধ্য না হন, সেই যুক্তিতেই মামলাটি সাজানো হোক।
রাজ্যের যুক্তি, এই শিক্ষক-শিক্ষাকর্মীরা বাস্তবিকই বিদ্যালয়ে গিয়ে কাজ করেছেন। তাঁরা শুধু বসে বসে টাকা নেননি, বরং পাঁচ বছরেরও বেশি সময় ধরে শিশুদের শিক্ষা দিয়েছেন। সেই শ্রমের বিনিময়ে প্রাপ্ত পারিশ্রমিক আজ ফেরত দিতে বলা হলে তা সংবিধানের পরিপন্থী হবে বলেই রাজ্যের মত। কারণ সংবিধানে বলা আছে, কাজের যথাযথ মূল্য প্রদান করতে হবে। এক্ষেত্রে ‘শ্রমের বিনিময়ে মজুরি’ এই মৌলিক অধিকার লঙ্ঘিত হবে বলে রাজ্য মনে করছে।
আরও পড়ুনঃ Weather update: বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি! জামাইষষ্ঠীর নিম্নচাপের দাপটে ভিজতে চলেছে কোন কোন জেলা?
সরকার সুপ্রিম কোর্টকে অনুরোধ করতে চাইছে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রয়োগ করে এই ‘অযোগ্য’দের ক্ষেত্রেও সুবিচার করতে। কারণ তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই নিজেদের বেতনের টাকা প্রয়োজনীয় খাতে খরচ করে ফেলেছেন। এখন হঠাৎ করে সেই টাকা ফেরতের কথা বললে তা বাস্তবসম্মত নয় বলেই মনে করছে সরকার। তাই রাজ্য সরকারের চূড়ান্ত লক্ষ্য একটাই—যাতে এই প্রার্থীদের আর্থিক দিক থেকে বেকায়দায় পড়তে না হয়, এবং তাঁদের পরিশ্রমের প্রাপ্য ফিরিয়ে নিতে না হয়।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!