বাংলায় তৃতীয়বারের মতো মসনদ দখল করার পর ফের রাজ্য-রাজ্যপাল সংঘর্ষ পুরনো অবস্থায় ফিরে গেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র’র কাছে এর আগেও বহুবার অপদস্থ হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকাল ফের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ আনেন মহুয়া। আর তারপর থেকেই উত্তাল বঙ্গ রাজনীতি।
কী অভিযোগ করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ?
গতকাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের দিকে আঙুল তুলে মহুয়া মৈত্র অভিযোগ করেন, ‘আঙ্কেলজি আপনি গেলে তবেই পশ্চিমবঙ্গের উদ্বেগজনক পরিস্থিতির উন্নতি হবে।’
আরও পড়ুন– ফাঁস বিজেপির অন্দরের অডিও ক্লিপ! দিলীপ ঘোষের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র
সাংসদ মহুয়ার অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনখড় নাকি তাঁর পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়দের ওএসডি–সহ নানা পদে রাজভবনে বসিয়েছেন। তিনি অভিযোগ করে জানিয়েছেন রাজ্যপাল এখানে এসে সংসার পেতে ফেলেছেন। গতকাল মহুয়ার সেই অভিযোগেরই জবাব ফেলেন রাজ্যপাল জাগদীপ ধনখড়।
গতকালের অভিযোগে আজকে সকাল ৯.৩৭ মিনিটে টুইট করে মহুয়া মৈত্রকে জবাব দেন রাজ্যপাল।
কী লেখেন তিনি?
মহুয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন রাজ্যপাল টুইট করে জানিয়েছেন, ‘সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছেন মহুয়া মৈত্র। অফিসার অন স্পেশাল ডিউটির পদে নিয়োগ নিয়ে মহুয়া মৈত্র যে তথ্য দিচ্ছেন, তা সম্পূর্ণ সঠিক নয়। যে ৬ জনের দিকে আঙুল তোলা হচ্ছে, তাঁদের সম্পর্ক নিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে, তা নাকি সর্বৈব মিথ্যা। তাঁদের কেউই একই পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠ আত্মীয় নন। এমনকী আমার জনজাতিরও কেউ নন।’
Assertion @MahuaMoitra in tweet & Media that six coterminous appointee OSDs in personal staff are relatives is FACTUALLY WRONG.
OSDs are from three states and belong to four different castes.
None of them is part of close family. Four of them are not from my caste or state.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 7, 2021
কিন্তু তাঁরা কারা? সেই বিষয়ে মুখ খোলেননি রাজ্যপাল। আর জগদীপ ধনখড়ের এই দাবি নিয়ে এখন বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে জোর গুঞ্জন! কি সত্যি বলছেন মহুয়া না রাজ্যপাল? উঠছে প্রশ্ন!
আরও পড়ুন- এবার এফআইআর দায়ের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে! গ্রেফতার হতে চলেছেন কী বিজেপি বিধায়ক?
রাজ্যপালের দাবি, এই ওএসডি–রা তিনজনই আলাদা রাজ্যের বাসিন্দা। ৬ জন ওএসডি একই পরিবারের নন। তাঁদের চারজন তাঁর নিজের জেলার কিংবা জনজাতিরও নন। আর মহুয়ার টুইট ছিল, ‘রাজভবনের গুরুত্বপূর্ণ পদে নিজের আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যদেরই নিয়োগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।’
প্রসঙ্গত উল্লেখ্য, জগদীপ ধনখড়কে অভিযুক্ত প্রমাণিত করে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র’র পোস্ট করা তালিকা অনুযায়ী, রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পদে রয়েছেন অভ্যুদয় সিং শেখাওয়াত। যিনি রাজ্যপালের জামাইবাবুর ছেলে। আবার ওএসডি কো–অর্ডিনেশন পদে রয়েছেন অখিল চৌধুরী। যিনি রাজ্যপালের পরিবার ঘনিষ্ঠ। ওএসডি অ্যাডমিনিস্ট্রেশন পদের দায়িত্বে থাকা রুচি দুবেও রাজ্যপালের প্রাক্তন এডিসি মেজর গৌরাঙ্গ দীক্ষিতের স্ত্রী। এমনকী ওএসডি প্রোটোকলের দায়িত্বে থাকা প্রশান্ত দীক্ষিত মেজর গৌরাঙ্গের ভাই।
কিন্তু এঁদের প্রত্যেকের সঙ্গে নিজের সম্পর্ককে কার্যত সোশ্যাল মিডিয়ায় অস্বীকার করলেন রাজ্যপাল। এবার দেখার এই জল কতদূর গড়ায়।






