করোনার বিরুদ্ধে এখন সর্বশক্তি দিয়ে লড়াই করছি আমরা। রাজ্যের প্রয়োজনে এখন এক সঙ্গেই কাজ করা উচিত। অতএব রাজভবনের সঙ্গে সম্পর্কের জটিলতা কাটান দয়া করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে অনুরোধ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।
তিনি বলেছেন, রাজ ভবনের সঙ্গে এবার লকডাউন শেষ করুন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্কতা মেনে আমাদের ভুল শুধরে নেওয়া উচিত। সোশ্যাল ডিসট্যান্সিং ও ধর্মীয় জমায়েত সংক্রান্ত নিয়ম মানার ব্যাপারে যে সব ঢিলেমি দেখা গিয়েছে, সে জন্য দায়ী করা হোক সংশ্লিষ্ট সরকারি কর্মীদের।
https://twitter.com/jdhankhar1/status/1249522535277850624
জগদীপ ধনকড় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বহুবার বিভিন্ন কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মতবিরোধ স্পষ্ট হয়েছে। রাজভবনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক যে একেবারেই মধুর নয় তা বলাই বাহুল্য। তাই এবার রাজ্যের এই দুর্যোগের সময় সম্পর্কের শীতলতা কাটাতে উদ্যোগ নিলেন স্বয়ং রাজ্যপাল।





