গত সপ্তাহে স্বস্তির বৃষ্টির (Rain) পর চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এখনই আর স্বস্তির কোন সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে গরমের দাপট আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সপ্তাহ শেষে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এই সপ্তাহেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা পৌঁছাবে ফের চল্লিশ ডিগ্রিতে। সপ্তাহান্তে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। শুষ্ক আবহাওয়া গরম ক্রমশ বাড়তে থাকছে। চরম গরমে অস্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হবে। আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায়। তবে বৃষ্টিতে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার সব জেলায় গরমও অস্বস্তি চরমে থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গরমের দাপট বাড়তে থাকবে। উত্তরবঙ্গের মালদহ, দিনাজপুরে বাড়বে তাপমাত্রা। তবে বৃহস্পতিবার বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে। বর্জ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে তিনদিন ধরেই চলবে বৃষ্টি।
চলতি সপ্তাহে বৃষ্টির (Rain) দেখা মিলবে না কলকাতায়। আগামী তিনদিন কলকাতায় শুষ্ক গরম থাকবে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৫ শতাংশ। জানা গেছে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ১৭ মে।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, অসমএবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এই ঘূর্ণবাতের জেরেই সোমবার থেকে ফের বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। পরিবর্তন হবে আবহাওয়ার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর ভারতের মূল ভূখণ্ডে কেরালায় নির্ধারিত সময়ের একদিন আগেই ঢুকবে মৌসুমী বায়ু।





