বাতিল সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি, ফের কবে হবে শুনানি?

আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। বিকেল ৩টে থেকে হওয়ার কথা ছিল শুনানি। কিন্তু তা বাতিল হয়ে গেল। কবে ফের শুনানি হবে, তা নিয়ে জল্পনা।

আজ সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় রাজ্য। মেডিক্যাল কলেজে নিরাপত্তার স্বার্থে কাজ কতদূর এগোল, সিভিক ভলান্টিয়ারদের কীভাবে নিয়োগ করা হয়, তাদের বেতন সম্পর্কে শীর্ষ আদালতে হলফনামা জমা দেয় রাজ্য সরকার।

মনে করা হয়েছিল, এদিনের শুনানিতে সেই বিষয়েই  আলোচনা হবে। ফলে ৩টে বাজতেই উত্তেজনাও বাড়ছিল সকলের মধ্যে। কিন্তু সেই সমস্ত জল্পনায় জল। পিছিয়ে গেল এদিনের আর জি কর মামলার শুনানি। এদিন শেষ মুহূর্তে এসে শুনানি স্থগিত করে দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।   

সূত্রের খবর, মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। সেই কারণে নির্ধারিত সময়ের আগেই উঠে যান তিনি। আদালত সূত্রে খবর, আগামীকাল, বুধবার সকাল সাড়ে ১০টায় হবে আর জি কর মামলার শুনানি। বুধবার প্রথমেই রয়েছে আর জি কর মামলার শুনানি।

RELATED Articles