আকাশজুড়ে কালো মেঘ, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, উত্তরবঙ্গেও জারি ভারী বৃষ্টির সতর্কতা

Rain increase in South Bengal: উত্তরবঙ্গে আবারও প্রবল বৃষ্টির (heavy rain) পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে (Rain increase in South Bengal)। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ (Heavy rain) বাড়বে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে (Rain increase in South Bengal)। উত্তরবঙ্গে উপর দিকের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। দার্জিলিং ও আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা থাকায় দুর্ভোগ বাড়বে। ভূমিধসের আশঙ্কাও রয়েছে এবং নদীর জলস্তরও বাড়তে পারে। রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানা ছাড়া দেশের অন্যান্য অংশে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে 

আগামী দুদিনে সারা দেশেই মৌসুমী বায়ু বিস্তার লাভ করবে বলে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন। নির্ধারিত সময়ের আগেই মৌসুমী বায়ু দেশজুড়ে কভার করবে। কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কখনও কখনও আংশিক মেঘলা আকাশও দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain increase in South Bengal)। তবে ভারী বৃষ্টির (Heavy rain) সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী তিন-চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল ৪.৩ মিলিমিটার।

RELATED Articles