‘রাজ্যের হাত থেকে পুলিশের দায়িত্ব কেড়ে নেওয়া হোক…’, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলায় ৩৫৫ ধারা জারির দাবী শুভেন্দুর

Suvendu Adhikari demand article 355 in Bengal: ফের বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি। রাজ্যপাল যাতে কেন্দ্রের কাছে ৩৫৫ ধারা জারি করার সুপারিশ করেন (Suvendu Adhikari demand article 355 in Bengal), সেই অনুরোধও তিনি করবেন বলে জানান।

বাংলায় একের পর এক অরাজকতা ঘটেই চলেছে। এর মধ্যে অন্যতম চোপড়ার ঘটনা। বিবাহবহির্ভূত সম্পর্কের দাবী তুলে যুগলের উপর যে পৈশাচিক, নৃশংস অত্যাচার করা হয়েছে তা তালিবানি শাসনের সমান। সেই ঘটনায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ ব্যক্তি দীর্ঘদিন এই একই ঘটনা চালিয়ে গেলেও পুলিশ যেভাবে নীরব থেকেছে বা অন্যান্য নানান ঘটনাতেও পুলিশ যেমন নিষ্ক্রিয়তা দেখিয়েছে, তা নিয়েই মূলত মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari demand article 355 in Bengal)

বিরোধী দলনেতার কথায়, রাজ্য সরকারের হাতে যেমন প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা রয়েছে, তা আগামী বিধানসভা ভোট পর্যন্ত তেমনই থাকুক। কিন্তু পুলিশের দায়িত্ব যাতে রাজ্যের হাতে না থাকে, তা নিয়ে সওয়াল করেন তিনি। শুভেন্দু কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে ভোটে জিতেছেন। ২০২৬ সালে আবার ভোট আছে। ২০২৬ সাল পর্যন্ত তাঁকে মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তাঁর অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই। কিন্তু তাঁর কাছ থেকে পুলিশি ব্যবস্থা কেড়ে নেওয়া হোক। এবার সময় এসে গিয়েছে। ৩৫৫ ধারার সুপারিশ করে, মণিপুরের মতো উপদ্রুত ঘোষণা করে, সমস্ত থানাগুলিকে নিয়ে নেওয়া উচিত। পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার পরামর্শদাতা নিয়োগ করে দেওয়া উচিত” (Suvendu Adhikari demand article 355 in Bengal)

এদিন শুভেন্দু এও জানান, তিনি রাজ্যপালকে অনুরোধ করবেন যাতে তিনি কেন্দ্রের কাছে সুপারিশ জানান রাজ্যের থেকে পুলিশি ব্যবস্থা কেড়ে নেওয়ার বিষয়ে (Suvendu Adhikari demand article 355 in Bengal)। তিনি বলেন, “রাজ্যপালকে বলব, আগামিকাল ফিরে এসে যেন তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে লেখেন পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা জারি করার জন্য”।

বলে রাখি, এদিকে দিল্লি গিয়ে নানান ভিডিও বার্তায় রাজ্যপাল সি ভি বোস আনন্দও বাংলার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর কথায়,বাংলায় রক্তস্নান চলছে (Suvendu Adhikari demand article 355 in Bengal)। এমনকি বাংলার পুলিশমন্ত্রীর ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। এই নিয়ে যদিও আবার রাজ্যপালকে পাল্টা বিঁধতে ছাড়ে নি তৃণমূল।

RELATED Articles