Heavy Rain Alert in South Bengal: চলতি বছর স্বাভাবিক সময়ের আগেই ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করেছিল। সারা ভারতে নির্দিষ্ট সময়ের আগে বর্ষা (Rain) ঢুকেছে বলে জানা গেছে আবহাওয়া দপ্তরের তরফে। দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় মৌসুমী বায়ু। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় দুর্যোগ চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের জেলাগুলিতে (Heavy Rain Alert in South Bengal)।
মঙ্গলবার সারাদিন বৃষ্টি (Rain) হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। বুধবার সকাল থেকে আকাশ মেঘলা। মঙ্গলবারের মতোই বিক্ষিপ্ত বৃষ্টি হবে বুধেও। জোড়া ঘূর্ণবর্তে সপ্তাহ জুড়ে বর্ষার আমেজ বজায় থাকবে (Heavy Rain Alert in South Bengal)। তাপমাত্রা কমেছে বেশ কিছুটা। আর্দ্রতাজনিত অস্বস্তি বিদায় নিয়েছে।
হাওয়া অফিসের তরকে জানা গিয়েছে, জোড়া ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) পরিমাণ বাড়বে। বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তরবঙ্গের ওপর দিয়ে এই অক্ষরেখা অবস্থান করার সেখানে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি। বাংলাদেশ সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় মেঘাচ্ছন্ন আকাশ সাথে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ বুধবার বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। সারাদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Heavy Rain Alert in South Bengal)। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির ঘরে। গতকাল মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গে পাশাপাশি বৃষ্টি (Rain) হবে উত্তরবঙ্গেও। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও অঞ্চলে প্রবল বৃষ্টির জেরে ধস নামতে পারে। বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এদিকে উত্তরবঙ্গের নিচের জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!