পূজোতেও জেগে উঠতে পারে বৃষ্টি অসুর। ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানালো আবহাওয়া দফতর।

মহালয়ার দিনেও ঝলমলে আবহাওয়ার দেখা পেলোনা পশ্চিমবঙ্গবাসী৷ আবহাওয়া দফতরের তরফে অবশ্য আগেই জানানো হয়েছিল যে নিন্মচাপের দরুন সক্রিয় মৌসুমী বায়ুর কারণে মহালয়ার দিন থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এবারে আগামী সপ্তাহেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর যে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে উৎপন্ন হতে পারে একটি নিন্মচাপ যার দরুণ সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে দক্ষিণের বিভিন্ন জেলাগুলোতে। প্রচন্ড সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, তাই আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গেও অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। কাজেই বলা যায় যে পূজোর আগের শেষ বাজারের পরিস্থিতি বেশ খারাপ। তৈরী হতে পারছেনা মন্ডপও৷

অপরদিকে বাঙালীদের মনে চিন্তা সৃষ্টি হচ্ছে পূজোর চারদিনে বৃষ্টি অসুরের ভ্রুকূটি নিয়ে৷ আবহাওয়া দফতর সূত্রে খবর যে পূজোর চারদিনও ঝলমলে আকাশ পাওয়া বেশ কঠিন হয়ে উঠবে। ভারী বৃষ্টিপাত না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অর্থাৎ যে কোনো সময়ই জেগে উঠতে পারে বৃষ্টি অসুর। ইতিমধ্যেই জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলোতে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় সেদিকে নজর রাখছে প্রশাসন।

RELATED Articles

Leave a Comment