Heavy rain forecast in South Bengal: আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, নামবে বৃষ্টি। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের সক্রিয় হবে মৌসুমী বায়ু। ফলে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হবে। বঙ্গোপসাগরে আরও শক্তিশালী হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rain forecast) সাথে বইবে ঝড়ো হাওয়া (Heavy rain forecast in South Bengal)।
আগামীকাল শুক্রবার বর্জ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) রয়েছে। বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গ সব জেলাতেই বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির প্রভাবে সতর্কতা জারি করা হয়েছে (Heavy rain forecast in South Bengal)।
দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও পাশাপাশি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলছে। আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের পার্বত্য এলাকা গুলিতে। বৃষ্টি হবে (Rain forecast) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। উত্তরের নিচের দুই জেলা দুই দিনাজপুর ও মালদাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার আকাশ মূলত মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain forecast) সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে (Heavy rain forecast in South Bengal)। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ থেকে ৮৭ শতাংশ।






