‘ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তা লোকসভা নির্বাচনের ফলাফলেই প্রমাণিত হয়েছে’, ফের বিস্ফোরক মন্তব্য অমর্ত্য সেনের

Amartya Sen Slammed BJP regarding the result of Lok Sabha Election: তৃতীয়বার লোকসভা নির্বাচনে জিতে নিজের প্রধানমন্ত্রীর গদি বাঁচাতে সক্ষম হয়েছেন নরেন্দ্র মোদী। ৪০০ আসন না পেলেও সংখ্যাগরিষ্ঠতার নিরিখে কেন্দ্রে সরকার গড়েছে এনডিএ জোট। ভোটের ফলাফলে এবার বিজেপির বিরুদ্ধে তির্যক মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাঁর মতে, ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। ভারতকে জোর করে হিন্দুরাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেটা যে নয় তা লোকসভা নির্বাচনের ফলাফলেই প্রমাণিত, এমনটাই দাবী অর্থনীতিবিদের (Amartya Sen Slammed BJP regarding the result of Lok Sabha Election)

গতকাল, বুধবার কলকাতায় এসেছেন অমর্ত্য সেন। এরপরই এক সাক্ষাৎকারে লোকসভা নির্বাচন নিয়ে নানান মন্তব্য করেন তিনি (Amartya Sen Slammed BJP regarding the result of Lok Sabha Election)। বলেন, “ভারতের সংবিধান যখন ধর্মনিরপেক্ষ, তখন রাজনৈতিক ভাবেও আমাদের খোলা মনের হতে হবে। আমি মনে করি না ভারতকে ‘হিন্দু রাষ্ট্রে’ পরিণত করার ধারণাটি যথাযথ ছিল… ভারত যে ‘হিন্দু রাষ্ট্র’ নয়, তার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে” (Amartya Sen Slammed BJP regarding the result of Lok Sabha Election)

অমর্ত্য সেনের কথায়, “আমরা সব সময় আশা করি প্রতিটি নির্বাচনের পর পরিবর্তন আসবে। এর আগে (বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে) বিনা বিচারে মানুষকে কারাগারে ঢোকানো এবং ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ানোর মতো কিছু ঘটনা অব্যাহত রয়েছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক কাকা ও ভাইকে বিনা বিচারে কারাগারে রাখা হয়েছিল। আমরা আশা করেছিলাম ভারত স্বাধীন হলে এসব থেকে মুক্তি মিলবে। তবে এসব থামেনি। এর জন্যে কংগ্রেসও দায়ী। তারা এটার পরিবর্তন করেনি। কিন্তু বর্তমান সরকারের আমলে এর প্রচলন আরও বেশি” (Amartya Sen Slammed BJP regarding the result of Lok Sabha Election)

এরপরই অয্যোধ্যায় রামমন্দির নিয়ে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, রামমন্দির তৈরি করা সত্ত্বেও ফৈজাবাদে হেরেছে বিজেপি কারণ দেশের আসল পরিচয়কে ঢাকার চেষ্টা করা হয়েছে (Amartya Sen Slammed BJP regarding the result of Lok Sabha Election)। অর্থনীতিবিদের কথায়, “এত টাকা খরচ করে রাম মন্দির তৈরি হচ্ছে। ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসাবে তুলে ধরা হচ্ছে। ভারত মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ। এখানে এমনটা হওয়া উচিত ছিল না। এতে করে ভারতের আসল পরিচয়কে উপেক্ষা করার একটি প্রচেষ্টা চলছে। এটা অবশ্যই পরিবর্তন করতে হবে”।

অমর্ত্য সেনের মতে, রাজনৈতিক দিক থেকে আরও বেশি উদার হওয়া উচিত কেন্দ্রের সরকারের। তাঁর কথায়, নতুন যে মন্ত্রিসভা তৈরি হয়েছে, তা আগের মতোই, নতুন কিছু নেই। ফলে যারা রাজনৈতিকভাবে শক্তিশালী ছিলেন, তারা এখনও শক্তিশালীই রয়েছেন (Amartya Sen Slammed BJP regarding the result of Lok Sabha Election)

RELATED Articles