চলতি মরশুমে সেভাবে বৃষ্টি দেখেনি দক্ষিণবঙ্গ। বর্ষাকাল প্রায় শুকনোই কেটেছে বলা যেতে পারে। মাঝারি বৃষ্টি হলেও বর্ষার বৃষ্টি তা নয়। তবে উত্তরবঙ্গ আবার বৃষ্টির জেরে ভেসেছে। দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে একটু আধটু বৃষ্টি হলেও, তাতে বৃষ্টির ঘাটতি কমেনি।
তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকছেই। তবে এবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল যে আজ শনিবার ও আগামীকাল, রবিবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আজ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গোটা সেপ্টেম্বর মাস জুড়েই হবে বৃষ্টি। উত্ত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
আজ, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। বৃষ্টি হয়েছে ৭.৯ মিমি।
সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা যাচ্ছে। বেশি বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ও বাঁকুড়াতে। উত্তরের নানান জেলা যেমন কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!