টাকাই টাকা রাজ্যে! ভোট আবহে অস্বস্তির মুখে গেরুয়া শিবির, বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, শোরগোল বঙ্গ রাজনীতিতে

Huge Amount of Money recovered: লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। দু’দফার ভোট মিটেছে। সামনেই রয়েছে তৃতীয় দফার ভোটও। এমন আবহে এবার বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা (Huge Amount of Money recovered)। এই ঘটনার জেরে বেশ অস্বস্তির মুখে পড়েছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিম এই টাকা বাজেয়াপ্ত করেছে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক শান্তনু ঘোষের গাড়ি থেকে ওই টাকা উদ্ধার হয়েছে। তিনি মালদহ ধরের বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল, সোমবার বিকেলে ইংলিশবাজার শহরের রবীন্দ্র অ্যাভিনিউ দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন বিজেপি নেতা। সেই সময় চলছিল নাকা চেকিং। তল্লাশি করে তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় নগদ ১ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা (Huge Amount of Money recovered)। সেই টাকা বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, এই সময় বিপুল পরিমাণ টাকা নিয়ে যাতায়াত করা যায় না। আর সেই টাকার কোনও তথ্যও দেখাতে পারেন নি বিজেপি নেতা, এমনটাই দাবী কমিশনের আধিকারিকদের।

এই বিষয়ে বিজেপি নেতা শান্তনু ঘোষ বলেন, “আমি জীবন বিমা সংস্থায় কাজ করি। গাড়ি নিয়ে ব্যাঙ্কে টাকা জমা দিতে যাচ্ছিলাম। রবীন্দ্র অ্যাভিনিউয়ে নাকা চেকিং করার সময় নির্বাচন দপ্তর ও পুলিশকর্মীরা গাড়ি আটকান। আমার সঙ্গে থাকা ১ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকার উৎপত্তি নিয়ে প্রশ্ন করেন। আমি তাঁদের জানাই, আমার ব্যবসা রয়েছে। এক পাওনাদারের অ্যাকাউন্টে এই টাকা জমা দিতে যাচ্ছিলাম। আমার ইনকাম ট্যাক্স, রিটার্ন-সহ টাকা উৎপত্তির প্রমাণ পেশ করেছি। ওনারা আপাতত টাকা বাজেয়াপ্ত করার কথা বলেছেন (Huge Amount of Money recovered)। পরবর্তীতে আরও সমস্ত প্রমাণ দেখিয়ে সেই টাকা আবার দাবী করতে হবে”।

প্রসঙ্গত, মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের চারটি বিধানসভা কেন্দ্রকে এমনিতেই আগের থেকেই কালো টাকার কারবারিদের আস্তানা বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এই চার বিধানসভা কেন্দ্র হল সুজাপুর, মোথাবাড়ি, ইংলিশবাজার ও ফরাক্কা। সংখ্যালঘু অধ্যুষিত এও দক্ষিণ মালদহের বিস্তীর্ণ এলাকায় অতীতে নানান অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে। ফলে এই এলাকাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এই চার এলাকায় কড়া নজরদারি চালায় ইডি-সহ নানান কেন্দ্রীয় এজেন্সি। চলে নাকা চেকিং। এবার এই নাকা চেকিংয়েই বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা (Huge Amount of Money recovered)

RELATED Articles