অয্যোধ্যায় ধ্বংস বাবরি মসজিদ, এবার বাংলাতেই বাবরি মসজিদ বানানোর কথা জানালেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

এবার বাংলার মাটিতে গড়ে উঠবে বাবরি মসজিদ, এমনটাই ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কয়েক বছরের মধ্যেই এই মসজিদ তৈরি হয়ে যাবে বলে জানান তিনি। এই মসজিদ নিয়ে নিজের নানান পরিকল্পনাও স্পষ্ট করলেন তৃণমূল বিধায়ক।

তৃণমূল বিধায়ক বলেন, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হওয়ার ঘটনা এখনও দেশের সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগে আঘাত দেয়। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে অয্যোধ্যায় রামমন্দির তৈরি হলেও এখনও মসজিদ নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সেই কারণে তিনি বাংলাতেই গড়ে তুলতে চান বাবরি মসজিদ।   

কিন্তু কোথায় এই মসজিদ?

হুমায়ুন কবীর জানান, “বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করব। ২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে কাজ শুরু হবে। আমার নিজের জমি বিক্রি করে ১ কোটি টাকা দেব”।

তাঁর কথায়, গোটা মুর্শিদাবাদ এলাকার ৭৫ শতাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ের। জম্মু-কাশ্মীরের অনন্তনাগকে বাদ দিলে ভারতের সবথেকে বেশি মুসলিম অধ্যুষিত এলাকা এই মুর্শিদাবাদ। এই জেলার সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগকে স্বীকৃতি দিতেই এই মসজিদ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল বিধায়ক, এমনটাই জানান।

হুমায়ুন কবীর জানান, তিনি একটি ট্রাস্ট তৈরি করে মসজিদের কাজ করবেন। রেজিনগর বা বেলডাঙার কোনও একটি জায়গায় ট্রাস্টের মাধ্যমে ২ একর বা ৬ বিঘা জমি কিনে এই মসজিদ তৈরি করবেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন।

আরও পড়ুনঃ নো এন্ট্রি! পাহাড় দর্শনে ধাক্কা ওপার বাংলার, বাংলাদেশিদের জন্য বন্ধ উত্তরবঙ্গের হোটেল, কড়া সিদ্ধান্ত বাংলার 

হুমায়ুন কবীর জানান, এই ট্রাস্টের সদস্য সংখ্যা ২০০-র বেশি হতে পারে। ২০২৫ সালের ৬ ডিসেম্বরের মধ্যে এই ট্রাস্ট তৈরি করতে চান তিনি। তিনি এও জানান, যত সময়ই লাগুক না কেন,তিনি এই মসজিদ তৈরি করার পরিকল্পনা করে নিয়েছেন।

RELATED Articles