গেরুয়া পাঞ্জাবি, গেরুয়া পাগড়ি, গলায় গেরুয়া উত্তরীয় পরে করোনা জয় করার পর এই প্রথম চা-চক্রে যোগদান করলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। আর আসন্ন বিধানসভা নির্বাচনকে(Assembly Election) মাথায় রেখে প্রথম চা-চক্রেই বড় ঘোষণা করে বসলেন তিনি।
দিলীপ ঘোষের আজকের এই চা চক্র ছিল জমজমাট। আয়োজনও ছিল বিশাল। ব্যান্ড পার্টি বাজিয়ে ঘোড়ার গাড়ি চেপে বিজেপির রাজ্য সভাপতিকে চা চক্রে নিয়ে আসেন বিজেপি কর্মীরা। জর্দা বাগান থেকে সুসজ্জিত একটি মিছিল করে জ্যাংড়া তে চা চক্রে যোগ দিলেন রাজ্য বিজেপি সভাপতি।
ঘোষণা করলেন বাংলার মসনদ জিতলে অর্থাৎ বঙ্গে ক্ষমতায় এলে রাজ্যের সব দলের কর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। প্রকাশ্য সভায় মাইক হাতে বললেন “নিজের দলের কর্মীদের নিজেরাই হত্যা করে সিপিএম যেমন ভাবাবেগের রাজনীতি করত, ঠিক তেমনি তৃণমূল নিজের দলে কর্মীদের নামেও মামলা করে রেখেছে, যাতে ভয়ে কেউ দল ছাড়তে না”
তবে শুধু সাধারণ কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার কথা বলে থেমে থাকেননি তিনি একইসঙ্গে জানিয়েছেন ক্ষমতায় এলে সব দলের নেতাদের মামলা তুলে নেওয়া হবে। পশ্চিমবঙ্গে প্রতিহিংসা পরায়ণ হয়ে যে ধরণের রাজনৈতিক মামলা হয়। আজ লক্ষ লক্ষ মামলা জমে রয়েছে। বেশিরভাগই মিথ্যে। যাঁরা এখানে রাজনীতি করছেন তাঁরা ভয়ের মধ্যে আছে।
দিলীপের দাবি, “এমনকি তৃণমূল পার্টিতে(TMC) বহু নেতা আছেন যাঁদের মিথ্যে মামলা দিয়ে আটকে রাখা হয়েছে, যাতে পার্টি না ছেড়ে যায় এবং কথা শুনতে বাধ্য হয়।” তিনি আরও বলেন আমি তাই বলেছি এই ধরণের যত প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক মিথ্যে মামলা যা আছে, তা যে দলেরই হোক, তাকে আমরা মুক্তি দেব।”





