ছোট্ট ঝিলিক এখন ‘ইন্টারনেট সেনসেশন’, হট অবতারে ভাইরাল অভিনেত্রী

স্টার জলসার ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিককে মনে পড়ে? সেই শিশুশিল্পী যার টানে বাঙালি রীতিমতো নাওয়া-খাওয়া ভুলে টেলিভিশনের পর্দার সামনে বসে থাকত। তার অভিনয় যেমন মুগ্ধ করেছিল দর্শকদের তেমনি তার মাকে কাছে না পাওয়ার দুঃখ, কষ্ট গভীরভাবে স্পর্শও করেছিল দর্শককে। তার সেই ছবিই ধরা রয়েছে দর্শকদের মনের মণিকোঠায়।

 

View this post on Instagram

 

My smile is beamin’, my skin is gleamin’ The way it shine, I know you’ve seen it! 📷 my favourite- @s.c___photography

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s) on

সেই ঝিলিক ওরফে তিথি বসু এখন কৈশোরে উপনীত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তার চেহারার গঠন ও স্টাইল। এখন সে রীতিমতো ‘টিনেজ’-দের স্টাইল আইকন বলা যেতে পারে। নেটদুনিয়ায় প্রতিনিয়ত ঝড় তুলছেন অভিনেত্রী। এখন তাকে কোনও ধারাবাহিকে দেখা না গেলেও, তিনি তার উপস্থিতির জানান দিতেই থাকেন নেটদুনিয়ায়।

 

View this post on Instagram

 

My smile is beamin’, my skin is gleamin’ The way it shine, I know you’ve seen it! 📷 my favourite- @s.c___photography

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s) on

সম্প্রতি তিথি বসু একটি কালো রঙের জাম্প সুট পরে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করেছেন। ছবিতে তিথি ক্যাপশন দিয়েছেন “ইলিউশন কখনও পরিবর্তন হয় না, বরং কখনও তা সত্যি হয়ে যায়”।

 

View this post on Instagram

 

Ring around the rosy I never know, I never know what you need Ring around the rosy I wanna give you, wanna give what you need❤

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s) on

তার এই ক্যাপশন দেওয়ার পিছনেও একটি কারণ রয়েছে। কিছুদিন আগেই তিথি একটি কালো শর্টস ও লাল স্লিভলেস টপ পরে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন। তার সেই ছবি কিছু দর্শকের পছন্দ হলেও নেটিজেনের একাংশ তার সেই অবতার নিয়ে তাকে ট্রোল করে। তাদের মতে, এইরকম পোশাক পরে তিথির নিষ্পাপ সৌন্দর্য হারিয়ে গেছে। তাদের জবাব দেওয়ার জন্যই তিথির নতুন ছবির এই ক্যাপশন।

 

View this post on Instagram

 

ঝড় উঠলে আমি দায়ি নই।😂 📷@abhas_official CC- @_sayakstark_

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s) on

তবে তিথির নতুন পোস্ট করা ছবি ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয়েছে। দর্শকদের একাংশ তার এই ছবির প্রশংসা করেছেন। আসলে, দর্শকের অনেকেই তিথিকে ছোট্ট ঝিলিকের রূপ থেকে বের করতে পারেন না। কিন্তু পর্দা আর বাস্তবের ফারাক তো আছে। অনেকের মনে তিথি এখনও সেই ঝিলিক হয়েই থেকে গেছেন। তাকে আধুনিক পোশাকে দেখতে অনেকেই অভ্যস্ত নন। ফলে ছোট্ট ঝিলিককে টিনেজ তিথির অবতারে ও এই ধরণের পোশাকে মেনে নিতে কিছু দর্শকের খানিকটা সময় তো লাগবেই।

RELATED Articles