ভ্রমণবিলাসীদের জন্য সুখবর! পুজোর মধ্যে পুরী যাওয়ার জন্য স্পেশাল ট্রেন চালু করল রেল

পুজোর সময় অনেকেই ঘুরতে যেতে পছন্দ করেন। গোটা বছর সেভাবে ছুটি না মেলায়, পুজোর সময়ের টানা ছুটিতে তাই বাইরে থেকে বেরিয়ে আসেন অনেকেই। এবার ভ্রমণবিলাসীদের জন্য এল এক সুখবর। পুজোর সময় ঘুরতে যাওয়ার জন্য শিয়ালদহ ও হাওড়া  থেকে চলছ স্পেশ্যাল ট্রেন। রেলের তরফে জানানো হল, পুরী যাওয়ার জন্য এবার চলবে স্পেশ্যাল ট্রেন। পূর্ব রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, সপ্তমী থেকে একাদশী পর্যন্ত চলবে এই স্পেশ্যাল ট্রেন। ক

কোনদিন কখন চলবে এই স্পেশ্যাল ট্রেন?

রেল সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে ০৩১০১ শিয়ালদহ-পুরী স্পেশ্যাল। পুরী পৌঁছাবে পরদিন ভোর ৪টে ১৫ মিনিটে। রবিবার ০৩১০২ পুরী-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন ছেড়ে আসবে কলকাতার উদ্দেশে। ট্রেনটি ছাড়বে দুপুর ৩টে ১১৫ মিনিটে। শিয়ালদহে ঢুকবে রাত ২টো নাগাদ। ট্রেনগুলি হবে শীততাপ নিয়ন্ত্রিত। 

এই ট্রেনগুলিতে ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে কাটা যাবে টিকিট। এই টিকিটে কোনও ছাড় মিলবে না। রেলের তরফে এও জানানো হয়েছে যে এই ট্রেনে কোনও তৎকাল টিকিট কাটা যাবে না।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, পুজোর সময় যারা পুরী যেতে চান, তাদের জন্য এই ট্রেন উপযুক্ত। এই ট্রেনের মাধ্যমে যাত্রা করলে যাত্রা বেশ আরামদায়কই হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, রেলের তরফে আগেই জানানো ২৮ অক্টোবর থেকে ২৫ নভেম্বরের মধ্যে হয়েছে ০৩১০৩ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি ট্রেন প্রতি শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে। ওই একই ট্রেন পরের দিন ফের ফিরতি পথ ধরবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles