বড় সমস্যায় পড়তে চলেছে চার রাশি, সতর্ক থাকুন! কী ঘটবে আজ? জেনে নিন রাশিফল

রবিবার, ২১ এপ্রিল ২০২৪ 

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): সপ্তাহর নতুন কর্মদিবস হওয়াতে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে। সহকর্মীদের সাহায্যে গুরুত্বপূর্ণ কোনো কাজ সমাধান করতে পারবেন। অতিরিক্ত গরমের কারনে অসুস্থ হতে পারেন। 

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): হারানো সম্মান ও মর্যাদা পেতে মেধাবীদের লড়তে হবে। বারবার প্রতারণার ফাঁদে পা দিতে পারেন। সতর্ক থাকুন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): পারিবারিক প্রত্যাশা পূরণে বাধা আসবে। মায়ের সাথে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির বদলে পদ বঞ্চিত হতে পারেন।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): বৈদেশিক যোগাযোগে সতর্ক হতে হবে। ই-কমার্স ও এফ-কমার্সে কেনাকাটার ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাহায্য পাবেন। 

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): পারিবারিক ক্ষেত্রে আত্মীয় বিরোধ এড়াতে হবে। অতিরিক্ত তৈল চার্বি জাতীয় খাবার ত্যাগ করুন। কারো উপর বেশি নির্ভর করা ঠিক হবে না।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): গৃহস্থালী জীবনে আজ ভুল বুঝাবুঝি ভোগাবে। ব্যক্তি জীবনের কোনো ভুল থেকে শিক্ষা নিতে চেষ্টা করুন। একই ভুল বার বার করা ঠিক হবে না। দাম্পত্য অশান্তির আশঙ্কা।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): অনাকাঙ্খীত কোনো জরিমানা গুণতে হবে। আইনগত জটিলতায় রহস্যজনক ভাবে ক্ষতির আশঙ্কা। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দেবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ বড় ভাই বোনের সাথে বিরোধে জড়াতে পারেন। ব্যবসায় আশানুরুপ অগ্রগতি হবে না। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে রহস্যজনক ঝামেলার আশঙ্কা। 

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): কর্মক্ষেত্রে পদস্ত কর্মকর্তার সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। সাঙ্গঠনিক ক্ষেত্রে গোপন শত্রুতার আশঙ্কা। ব্যবসায়ীক কাজে প্রশাসনিক ব্যক্তির হয়রাণির আশঙ্কা।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ বিদেশ যাত্রার ক্ষেত্রে রহস্যজনক কোনো প্রতিবন্ধকতার সম্মূখীন হতে হবে। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণামূলক কাজে উন্নতি। 

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): পাওনাদারের সাথে হিসেবের ঝামেলা বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে রহস্যজনক ক্ষতির আশঙ্কা। কিছু অর্থ খোয়া যেতে পারে। 

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ব্যবসা বাণিজ্যে জটিলতা বৃদ্ধি। অংশিদারী কাজে প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল। দাম্পত্য ক্ষেত্রে বার বার ভুল বুঝাবুঝি ও সন্দেহের সম্মূখীন হবেন। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles