More people will lost jobs: গত সপ্তাহেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, সপ্তাহের শুরুতেই নাকি বোমা ফাটবে আর তাতে বেসামাল হবে তৃণমূল। সপ্তাহের শুরুতে এসএসসি নিয়োগ দুর্নীতির রায়ে চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। তবে শোনা যাচ্ছে, এবার চাকরি যাবে আরও ৫৯ হাজার লোকের (More people will lost jobs)। আর সেই দাবী উঠতেই গোটা রাজ্যে হইচই পড়েছে।
শুরু হয়েছে লোকসভা নির্বাচন। আজ, শুক্রবার দ্বিতীয় দফার ভোট রয়েছে। রাজ্যের নানান প্রান্তেই চলছে জোরদার প্রচার। আর এই প্রচারে গিয়ে নানান দাবীও করছেন নানান দলের নেতারা। গতকাল, বৃহস্পতিবার বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-এর সমর্থনে নির্বাচনী প্রচার করেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। আর এই প্রচার সভা থেকেই এক বিস্ফোরক দাবী করেন তিনি।
বিজেপি বিধায়কের কথায়, “এই যে ৩০ তারিখ আসছে, আরও ৫৯ হাজার লোকের চাকরি যাবে (More people will lost jobs)। শুধু সময়ের অপেক্ষা। তাই দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দেবেন নাকি বিজেপিকে ভোট দেবেন, সেটা চিন্তা করবেন”।
বিজেপি বিধায়ক কীভাবে এমন দাবী করলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন (More people will lost jobs)। আসলে গত সপ্তাহে শুভেন্দু অধিকারী বোমা বিস্ফোরণের মন্তব্য করার পরই চলতি সপ্তাহে চাকরি বাতিলের নির্দেশ শোনা গিয়েছে হাইকোর্টের তরফে। ফলে বিজেপি বিধায়কের এমন মন্তব্য নিয়ে বেশ বিতর্ক দানা বেঁধেছে।
বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের (More people will lost jobs) প্রেক্ষিতে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতকে হাত করেছে বিজেপি, এমন মন্তব্য করে তিনি বলেন, “ক্রিকেটে যেমন ‘ম্যাচ ফিক্সিং’ হয়, তেমন বিজেপি ‘কোর্ট ফিক্সিং’ করেছে” (More people will lost jobs)।
এদিন এরই সঙ্গে চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে অভিষেক বলেন, “যাঁদের চাকরি গিয়েছে, যে সব যোগ্যপ্রার্থীর চাকরি গিয়েছে, আমি তাঁদের আশ্বস্ত করতে চাই যে, তৃণমূল আপনাদের পাশে রয়েছে। আপনাদের সর্বত ভাবে সাহায্য করবে”।
এই একই কথা শোনা যায় তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর গলাতেও। তাঁর কথায়, “আদালতের রায় রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প। ক্রমেই বিজেপি নেতাদের কথাতেই পরিষ্কার হচ্ছে চিত্র” (More people will lost jobs)। অন্যদিকে আবার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এই বিষয়ে বলেন, “এরা চাকরি দিতে জানে না। চাকরি ছিনিয়ে নিতে জানে। এভাবে মানুষের মুখ থেকে পেটের ভাত কাড়বেন না”।





