Hanging body of BJP worker recovered: আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এদিন রাজ্যের তিন আসন অর্থাৎ রায়গঞ্জ, দার্জিলিং ও বালুরঘাটে রয়েছে ভোট। ভোটের শুরুতে বিক্ষিপ্ত কিহু অশান্তির খবর মিলছে বটে। এরই মধ্যে এবার শোনা গেল বিজেপি কর্মীর মৃত্যুর খবর। বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে (Hanging body of BJP worker recovered)। এই ঘটনায় তৃণমূলের দিকে উঠেছে অভিযোগের আঙুল। তদন্তে পুলিশ।
কী ঘটেছে ঘটনাটি (Hanging body of BJP worker recovered)?
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। মৃত ওই বিজেপি কর্মীর নাম দীনবন্ধু মিদ্যা। ময়নার বাকচা এলাকার বাসিন্দা ওই যুবক। তাঁর বাবা সুদর্শন মিদ্যা গোড়া মহাল গ্রামের সক্রিয় বিজেপি কর্মী। পরিবার সূত্রে খবর, গত বুধবার থেকেই খোঁজ মিলছিল না দীনবন্ধুর। স্থানীয় বাসিন্দারা খোঁজ করছিল তাঁর। এরপর বৃহস্পতিবার রাতে একটা পানের বোরজ থেকে উদ্ধার হয় ওই যুবকের ঝুলন্ত দেহ (Hanging body of BJP worker recovered)।
যুবকের পরিবারের দাবী, দীনবন্ধুর গায়ে আঘাতের চিহ্ন ছিল। তাঁকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। তাঁর দেহের কিছুটা অংশ মাটির সঙ্গে স্পর্শ ছিল বলেও দাবী প্রত্যক্ষদর্শীদের (Hanging body of BJP worker recovered)। এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছে যুবকের পরিবার।
বিজেপি নেতৃত্বের দাবী, এটি একটি পরিকল্পিত খুন। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় ময়না থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কে বা কারা কী উদ্দেশে এই খুন করেছে, তা এখনও স্পষ্ট নয় (Hanging body of BJP worker recovered)।
এই ঘটনায় জেলা বিজেপি সভাপতি ও বিধায়ক হলদিয়া তাপসী মণ্ডলের দাবী, “পুলিশের তত্ত্বাবধানে ময়নাতদন্ত আমরা করাতে চাই না। সেখানে সেন্ট্রাল ফোর্স লাগবে” (Hanging body of BJP worker recovered)।
অন্যদিকে আবার রাজ্য যুব তৃণমূল সহ সভাপতি পার্থ সারথী মাইতি এই বিষয়ে বলেন, “ময়নাতদন্ত হলে বোঝা যাবে, খুন না আত্মহত্যা। বিজেপির নেতৃত্বের ইতিহাস খোঁজা হলে তৃণমূলের অনেক নেতাকেই মেরেছে (Hanging body of BJP worker recovered)। ওঁ নিজেই বিজেপি নেতৃত্বকে মেরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে”।





