‘উনি কী হিজড়া’, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ মমতার মন্ত্রী অখিল গিরির, ভোট আবহে অস্বস্তিতে তৃণমূল

Akhil Giri attacked Suvendu Adhikari: লোকসভা ভোটের আবহেই ফের নিজের দলের মন্ত্রীর জন্য বেশ অস্বস্তিতে পড়তে হল তৃণমূলকে। এক দলীয় সভা থেকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি (Akhil Giri attacked Suvendu Adhikari)। আর তাঁর সেই মন্তব্য নিয়ে রাজ্যে শুরু হয়েছে হইচই।

গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যেয় তমলুকে তৃণমূলের এক শিক্ষক সংগঠনের সমাবেশে যোগ দেন অখিল গিরি। সেই সভা থেকে তিনি  বলেন, “কাল তমলুকে একটা সভায় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে রোহিঙ্গা বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী না কি রোহিঙ্গা। তাহলে আমিও বলেছি, অভিজিৎ গাঙ্গুলি কি হিজড়া” (Akhil Giri attacked Suvendu Adhikari)?

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল গিরি বলেন, “গতকাল ওরা আমাদের মুখ্যমন্ত্রীকে রোহিঙ্গা বলেছে। ওরা ভাষা সংযত করুক। আমরাও ভাষা সংযত করব”। তিনি আরও বলেন, “শুভেন্দু অধিকারী কাঁথিতে নিজের বাবাকে ২ লক্ষ ভোটে কোনও দিন জেতাতে পারেনি। ওর ভাইকে কী করে জেতাবে? ওরা কাঁথিতে ২ লক্ষ ভোটে হারবে” (Akhil Giri attacked Suvendu Adhikari)

অখিল গিরির এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে গেরুয়া শিবির (Akhil Giri attacked Suvendu Adhikari)। বিজেপির দাবী, পরাজয় আসন্ন জেনেই বিজেপি প্রার্থী ও তৃতীয় লিঙ্গের মানুষদের এভাবে অপমান করছে তৃণমূল। এমন অপমানজনক মন্তব্যের জন্য অখিল গিরিকে ধিক্কার জানিয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের কথায়, লোকসভা ভোটের পর মেদিনীপুর থেকে তৃণমূলের নামটাই মুছে যাবে। রাজ্যপাট হারানোর ভয়ে এমনভাবে আক্রমণ করছেন তৃণমূল নেতা (Akhil Giri attacked Suvendu Adhikari)

উল্লেখ্য, এটাই প্রথমবার নয়, এর আগেও বিরোধীদের এমন কুরুচিকর মন্তব্য করেছেন মন্ত্রী অখিল গিরি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যের জন্য গোটা দেশ তীব্র নিন্দা করে। চাপের মুখে পড়ে অখিলকে সেন্সর করেছিল তৃণমূল। কিন্তু এবার ভোট আবহেই ফের একবার এমন কুরুচিকর মন্তব্য করলেন তৃণমূল মন্ত্রী (Akhil Giri attacked Suvendu Adhikari)।  

RELATED Articles