‘নৃশংসতা চরমে, দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়’, চোপড়ায় মহিলাকে মারধরের ঘটনায় ক্ষোভ জারি জে পি নাড্ডার

J P Nadda condemned the Chopra assault incident: উত্তর দিনাজপুরের চোপড়া থেকে উঠে এসেছে এক ভয়াবহ ঘটনার ভিডিও। মহিলাকে মাটিতে ফেলে তালিবানি কায়দায় বেধড়ক মারধর করা হচ্ছে বলে দেখা গিয়েছে ওই ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)। এই ঘটনায় গোটা দেশ তীব্র নিন্দা জানিয়েছে। এবার এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda condemned the Chopra assault incident)।  

আজ, সোমবার এক্স হ্যান্ডেলে জে পি নাড্ডা লেখেন, “পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। নৃশংসতায় চরমে। অথচ তৃণমূলের ক্যাডার ও বিধায়করা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। সন্দেশখালি হোক বা উত্তর দিনাজপুর বা অন্য কোনও জায়গা, দিদির পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ নয়” (J P Nadda condemned the Chopra assault incident)

https://twitter.com/JPNadda/status/1807606308385783945?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1807606308385783945%7Ctwgr%5Eb9daf2c5cddc0fc5d80d1c112844c84f688ec0cc%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fbjp-president-jp-nadda-condemned-the-horrific-video-showing-a-man-brutally-assaulting-a-woman-in-public-at-chopra-1087715.html

কী দেখা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে?

যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, এক যুগলকে সালিশি সভায় বিচারের নামে মারধর করা হচ্ছে। উপুড় করে যুবতীর পশ্চাতদেশে মারছেন এক ষণ্ড মার্কা লোক। হাত তুলে মারা হচ্ছে বগলে। যুবতীর পাশেই রাস্তায় বসে থাকা যুবককেও একই কায়দায় মারধর করছে ওই ব্যক্তি। লাথি, ঘুষি কিছুই বাদ নেই, চাবুক দিয়েও মারা হয় যুগলকে। দাঁড়িয়ে দেখছেন সকলেই, কিন্তু তাঁকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউই।

এই যুগলের ‘অপরাধ’ তাদের বিবাহ-বহির্ভূত সম্পর্ক। সেই কারণই সালিশি সভা ডেকে এমন অত্যাচার। আর যে এই যুগলকে এমনভাবে তালিবানি কায়দায় মারছে, সেই ব্যক্তির নাম তাজমুল। এলাকায় জেসিবি নামে পরিচিত সে। স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের ডানহাত হওয়ায় এলাকায় ব্যাপক প্রভাবশালী সে। যদিও পরবর্তীতে গ্রেফতার করা হয় ওই অভিযুক্তকে।

যদিও অভিযুক্তকে সমর্থন করতে দেখা গিয়েছে তৃণমূল বিধায়ক হামিদুর রহমানকে। তিনি বলেন, “সমাজকে খারাপ করছিল। তাই গ্রামে সালিশি বসে এটা করেছে। যেটা করে দিয়েছে সেটা একটু বেশি বেশিই করে দিয়েছে। এটা নিয়ে আমরাও দুঃখিত। আর অন্যায় তো মেয়েটাও করেছে। নিজের স্বামী, নিজের সন্তান বাদ দিয়ে দুশ্চরিত্রবান হয়েছে। আমাদের মুসলিম রাষ্ট্রে সামাজিক আচার বিচার হয়েই থাকে”।

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “চোপড়ায় যা ঘটেছে আমাদের দল, আমাদের সরকার কখনওই তা সমর্থন করে না। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে, ব্যবস্থা নিয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারীকে পুলিশ নিরাপত্তা দিচ্ছে। এই ঘটনায় আর কেউ যুক্ত থাকলে ছাড় পাবে না। তৃণমূল এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতিতে চলে”।

https://twitter.com/ANI/status/1807650522750763394?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1807650522750763394%7Ctwgr%5Eb9daf2c5cddc0fc5d80d1c112844c84f688ec0cc%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fkolkata%2Fbjp-president-jp-nadda-condemned-the-horrific-video-showing-a-man-brutally-assaulting-a-woman-in-public-at-chopra-1087715.html

RELATED Articles