Reason for increasing of Petrol and Diesel Price: জুলাই মাসের শুরুতেই এসেছে এক দুঃসংবাদ। আচমকাই দাম বেড়ে গিয়েছে পেট্রোল-ডিজেলের। আর সেটা হয়েছে মূলত বাংলাতেই। দেশের বেশিরভাগ রাজ্যেই কিন্তু আগের দামই রয়েছে। কিন্তু কেন আচমকা বাংলাতেই বাড়ল জ্বালানির দাম? কী কারণ রয়েছে এর নেপথ্যে (Reason for increasing of Petrol and Diesel Price)?
পেট্রোল পাম্পের মালিকদের সংগঠনের দাবী, রাজ্যের কর বাড়ানোর কারণেই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। রাজ্য ফের ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। আর সেই কারণেই পেট্রোলে লিটার প্রতি ১.০১ টাকা ও দিজেলে লিটার প্রতি ১ টাকা করে বেড়েছে (Reason for increasing of Petrol and Diesel Price)। ফলে এখন এক লিটার পেট্রোলের দাম হল ১০৪.৯৪ টাকা ও এক লিটার ডিজেলের দাম দাঁড়াল ৯১.৯৬ টাকা।
প্রশাসনিক সূত্রে খবে, তেল বিক্রি করে লিটার প্রতি ১ টাকা ছাড়ের সুবিধা শেষ হয়েছে বাংলায়। সেই কারণেই ১ টাকা ভ্যাট বাড়িয়েছে রাজ্য আর এর প্রতিফলন দেখা গেল পেট্রোল-ডিজেলের দামে (Reason for increasing of Petrol and Diesel Price)। তবে রাজ্য ওই সুবিধার মেয়াদ বাড়ালে ফের দাম কমবে। তবে ফের পেট্রোল-ডিজেলের দাম আবার আগের দামে ফিরে যাবে ক না, তা এখনও কিছু জানায় নি রাজ্য।
জুন মাসের প্রথমের দিকে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছিল। ফেব্রুয়ারির দিকে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ছিল ৮০ ডলারের কম। ডব্লিউটিআই নেমে গিয়েছিল ৭০ ডলারের নীচে। ফলে লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসে পেট্রোল-ডিজেলের দাম ২ টাকা করে কমিয়েছিল কেন্দ্র সরকার। যদিও তাতে তেমন কোনও লাভ হয়নি বলেই দাবী ছিল বিশেষজ্ঞদের। তাদের দাবী ছিল যাতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার আগেই কম খরচে এই তেল আমদানি করে সাধারণ মানুষের ঘরে দ্রুত পৌঁছে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি (Reason for increasing of Petrol and Diesel Price)।
সেই সময় অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেছিলেন, “বিশ্ব বাজারে জ্বালানির দাম কমলে ভারতবাসীর সেই সুবিধা পাওয়ার কথা। কারণ, তাতে আমদানির খরচ কমে। অশোধিত তেল যেখানে নেমেছে, তাতে দেশেও অবিলম্বে পেট্রল-ডিজ়েলের দাম কমানো দরকার। মূল্যবৃদ্ধিকে আরও নামিয়ে আনার এটা বড় সুযোগ”।
যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞরা বারবারই অভিযোগ করে এসেছে যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে দেশেও পেট্রোল-ডিজেলের দাম তৎক্ষণাৎ বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু এর উল্টোটা যদি হয়, তাহলে আর দাম কমানোর তেমন তাগিদ দেখা যায় না সরকারের মধ্যে। আর এসবের মধ্যেই এবার রাজ্যে বাড়ল জ্বালানির দাম। আদৌ তেল বিক্রিতে রাজ্যের ছাড়ের সুবিধার মেয়াদ বাড়লে জ্বালানির দাম ফের কমবে কী না, তা নিয়ে অনিশ্চয়তা তো রয়েছেই (Reason for increasing of Petrol and Diesel Price)।





