Weather Forecast in South Bengal: উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিতে সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গে আজ, সোমবার এবং আগামিকাল, মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather)। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Forecast in South Bengal)।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ (Weather) আবার বাড়বে। কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, উপকূলবর্তী অঞ্চলে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া বইবে (Weather Forecast in South Bengal)। তাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া দফতর উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
উত্তরবঙ্গে উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে। আজ, সোমবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এও ভারী বৃষ্টির (Weather) সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকা-সহ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় এই ভারী বৃষ্টি চলবে (Weather Forecast in South Bengal)।
কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন (Weather) থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Forecast in South Bengal)। আজ, সোমবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।





