বর্ধমানে ১০৮ শিব মন্দিরে বাংলায় শান্তি ফিরে আসার প্রার্থনা রাজ্যপালের! আধিকারিকরা রাজনৈতিক দলদাস, ক্ষোভ তাঁর

চলতি বছরেই বাংলায় বিধানসভা ভোট। উত্তপ্ত হয়ে রয়েছে বঙ্গ রাজনীতি। কি হবে বলতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা‌ই।
এমন পরিস্থিতিতেই সাল বদলালেও সম্পর্ক বদলাল না রাজ্য-রাজ্যপালের।
একুশের বিধানসভা ভোটের আগেও অব্যাহত রয়েছে সংঘাত।আজ অর্থাৎ সোমবার সস্ত্রীক বর্ধমান সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে গিয়ে ১০৮ শিব মন্দিরে  পুজো দেন তিনি। মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”নতুন বছরে বাংলা থেকে ভোট হিংসা দূর হয়। পশ্চিমবঙ্গে যেন আবারও শান্তি ফিরে আসে। সেই প্রার্থনা করেছি। ২০২১ সাল রাজ্যের কাছে গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে। প্রার্থনায় দেশের বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছি”।
অর্থাৎ বর্ধমান সফরে গিয়েও সেই সংঘাতে ছেদ পড়ল না। বর্ধমানের ১০৮ মন্দিরে পুজো দিয়ে মমতি সরকারকে দূষে  রাজ্যপাল বললেন, ”সরকারিকর্মী থেকে আধিকারিকরা রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে।”
এখানেই থামেননি তিনি, আজকের বর্ধমান সফরে গিয়ে রাজ্য প্রশাসনকেও নিশানা করেন রাজ্যপাল। তিনি বলেন, ”বাংলার বিভিন্ন প্রান্তে বালি, কয়লা, পাথরের সিন্ডিকেটরাজ চলছে। এই পরিস্থিতি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে সম্ভব? আমফান ত্রাণের টাকা দুর্নীতি করা হয়েছে। সরকারি কর্মী থেকে আধিকারিকরা রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে। তাঁরা কোনও প্রোটোকল মানছেন না”। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তাঁর।

RELATED Articles