দুর্নীতি রুখতে একাই একশো! দুর্নীতির বিরুদ্ধে লড়ে ছেড়েছিলেন চাকরি, জানুন সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পুর্ণ জীবনী

দুর্নীতি সাধারণ মানুষের কখনই পছন্দ নয়। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জনপ্রিয়তা পান অনেক বিচারপতি। মানুষ শ্রদ্ধার নজরে দেখতে শুরু করে তাঁদের। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক পরিচিত মুখ হয়ে উঠেছে। তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় সমালোচনা হচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জীবন দর্শন ফিরে দেখা যাক –

অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছোটবেলায় পড়াশুনা করেছেন মিত্র ইনস্টিটিউশন। তিনি হাজরা ল’ কলেজে আইন পড়েছিলেন। পরবর্তীতে স্নাতক পাশ করেন। পশ্চিমবঙ্গে সিভিল সার্ভিসেসের পরীক্ষায় পাশ করে ‘এ’-গ্রেড অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। ডব্লিউবিসিএস অফিসার হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি জীবন শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলায়।

তখন প্রশাসনের দুর্নীতি দেখে বিরক্ত হয়ে যান অভিজিৎ। দুর্নীতির সঙ্গে আপোষ করবেন না ভেবেই সরকারি চাকরি ছেড়ে দেন। তারপর আইনজীবীর পেশায় নেমে পড়েন। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তখন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ন্যাশনাল ইন্সিওরেন্সের মতো গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন তিনি ।

২০১৮ সালের ২ মে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিয়োগ হন। এরপর ২০২০ সালের ৩০ জুলাই কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি পদে নিযুক্ত হন। কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে বেশ কয়েকবার বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন, “সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। পরে সর্বোচ্চ আদালতের নির্দেশে তাঁর এজলাস থেকে মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।”

এমনকি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিচারপতি । তিনি সৌমেন সেন বাংলায় শাসক দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ ছিল তার। কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যুগান্তকারী নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশেই শিক্ষা ক্ষেত্রে নিয়োগ নিয়ে তদন্তে নামে কেন্দ্রীয় এজেন্সি। তার পর একে একে গ্রেফতার হন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য সহ শিক্ষা দফতরের একাধিক পদাধিকারী।

হঠাৎ তার বিচারপতি হিসেবে পদত্যগ আলোচনায় ওঠে। ৫ মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পর ৭ মার্চ আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন। শোনা গিয়েছে, তমলুক লোকসভা থেকে প্রার্থী হবেন তিনি।

RELATED Articles